খুলনা, বাংলাদেশ | ২৯শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ১২ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় চড়ক পূজাকে কেন্দ্র করে তরুণীর ত্রিশূলবিদ্ধ, এলাকায় চাঞ্চল্য.
  পহেলা বৈশাখে শুভেচ্ছা জানিয়ে জনসমর্থন চাইলেন হুমায়ুন কবির
  সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট যথাযথ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী
  হাম ও হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় ১০ শিশুর মৃত্যু
  মণিরামপুরের মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ: নিয়োগ জালিয়াতি, অর্থ আত্মসাৎ ও প্রশাসনিক ব্যর্থতা নিয়ে প্রশ্ন
  ডুমুরিয়ায় বাণিজ্যিকভাবে পেয়ারা চাষ করে স্বাবলম্বী হয়েছে কৃষক ইমন খান
  কয়রা-পাইকগাছায় আইসিডি’র ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা পেলেন ৪ হাজার মানুষ
  মনোনয়ন জমায় শক্ত বার্তা, বাগেরহাটের উন্নয়নে প্রত্যয়ে পাইলট রেনজিনা আহমেদ প্রিয়াংকা
  জুলাই শহীদ পরিবার ও যোদ্ধাদের সাথে ১১ দলীয় ঐক্যের মতবিনিময় সভা অনুষ্ঠিত
  কৃষক কার্ডে থাকবে নগদ টাকা, সঙ্গে ১০ সেবা

সংসদ থেকে বিরোধীদলের ওয়াকআউট যথাযথ ছিল না: স্বরাষ্ট্রমন্ত্রী

[ccfic]

ডেস্ক রিপোর্ট: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংসদ থেকে ওয়াকআউটের কালচার অনুযায়ী, বিরোধী দল ওয়াকআউট করতে পারে। কিন্তু যেসব ইস্যুতে তারা ওয়াকআউট করেছেন, তার তথ্য যথাযথ ছিল না।রোববার (১২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণায়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।  স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গত ১২ মার্চ প্রত্যাশিত জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়। সংবিধান অনুযায়ী, ৩০ দিনের মধ্যে অধ্যাদেশগুলো সাংসদে নিষ্পত্তি করতে হবে। কিন্তু ঈদের ছুটির কারণে দীর্ঘদিন অধিবেশন না হওয়ার মাত্র ১২ দিন সময় পাওয়া গেছে অধ্যাদেশগুলো বিল আকারে পাশের জন্য। সেজন্য অনেকগুলো বিল দ্রুত পাস করতে হয়েছে। তিনি বলেন, যে সব ইস্যু নিয়ে বিরোধীদল সংসদ থেকে ওয়াকআউট করেছে সেটা ঠিক হয়নি। ওয়াকআউট করা সংসদীয় রীতি থাকলেও বিরোধী দল বাইরে এসে গণমাধ্যমকে যা বলেছেন, তা ঠিক হয়নি। সেজন্য আমরা বিষয়গুলো দেশের মানুষকে জানাতে চাই।এ সময় গণভোট নিয়ে সংবাদিকদের প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী যে গণভোট আছে এই গণভোট সেই গণভোট নয়। তিনি বলেন, ল্যাপস হয়ে যাওয়া অধ্যাদেশগুলোর মধ্যে গণভোট থাকলেও সেটা আর সংসদে উত্থাপিত হবে না।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT