খুলনা, বাংলাদেশ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় নববর্ষ ১৪৩৩ উদযাপন ঘিরে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
  তেরখাদার মধুপুর ইউপি চেয়ারম্যান পদে এডভোকেট শহিদুল ইসলাম,এলাকাবাসীর আস্থা ও সমর্থনে এগিয়ে
  খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪
  চলছে ভোটগ্রহণ, অনেক কেন্দ্রে নেই ভোটার
  তেরখাদা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রমিজ
  দিঘলিয়া উপজেলা নির্বাচনে বিএনপি’র সম্ভাব্য ৪ প্রার্থীর প্রচারণা, জামায়াতের একক
  রূপসার ঘাটভোগে বিএনপির পরীক্ষিত মুখ জুয়েল, চেয়ারম্যান পদে লড়াইয়ের প্রস্তুতি
  আবু সাঈদ হত্যা ট্রাইব্যুনালে ৬ আসামি, সরাসরি সম্প্রচার হবে রায়
  বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহানগর মহিলা দলের দোয়া
  খুলনায় গ্লুকোমা রোগের চিকিৎসা পাচ্ছে মাত্র ১০ শতাংশ, অন্ধত্বের ঝুঁকিতে অধিকাংশ রোগী

খুলনায় ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে জ”খম

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// খুলনার সোনাডাঙ্গা থানাধীন পাওয়ার হাউস মোড় এলাকায় দূর্বৃত্তরা মো. মিজানুর রহমান (৩৮) নামে এক ব্যবসায়ীকে হাতুড়িপেটা করে জখম করেছে। মিজানুর রহমান ওই এলাকার মুক্তা মেশিনারিজ নামের একটি যন্ত্রাংশের দোকানের মালিক।

এ ঘটনাটি হয়েছে গত বুধবার ৮ এপ্রিল বিকেল ৪টার দিকে পারিবারিক বিরোধের জের ধরে এ হামলার ঘটনা ঘটে। আহত মিজানুর রহমান এখন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, মিজানুর তার দোকানে বসে ছিলেন। হঠাৎ ৫/৬টি মোটরসাইকেল যোগে ৮ থেকে ১০ জন
দূর্বৃত্তরা তার উপর হামলে পড়ে। তাদের এলোপাতাড়ি হাতুড়িপেটায় মিজানুরের মাথায়, পায়েসহ বিভিন্ন স্থানে জখম হয়েছে। আশ-পাশের লোকজন তাকে উদ্ধার করে খুমেক হাসপাতালে নিয়ে যান বলে পুলিশ জানিয়েছে।

তথ্য সুত্রে জানা গেছে, আহত ব্যক্তির সাথে তার ভগ্নিপতি খোকনের পারিবারিক ভাবে বিরোধ চলছিল। এর জের ধরে মিজানুরের পিতা শাহজাহান লবণচরা থানায় একটি জিডি করেছিলেন। এসব ঘটনাকে কেন্দ্র করে দূর্বৃত্তদের হামলার শিকার মিজানুর।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, মৌখিকভাবে পাওয়া অভিযোগের ভিত্তিতে হামলার সাথে জড়িতদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT