খুলনা, বাংলাদেশ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসা উপজেলা নির্বাচনে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী -রহিমা আক্তার নয়ন.
  খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, অতঃপর বিদেশি পিস্তল সহ আটক
  তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মিলু, জনসমর্থনে এগিয়ে থাকার আলোচনা
  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মানুষের মুখে ঘুরছে একটিই নাম- হুমায়ুন কবির.

রূপসা উপজেলা নির্বাচনে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী -রহিমা আক্তার নয়ন.

[ccfic]

 

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে -খুলনার রূপসা উপজেলা পরিষদে মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সাবেক রূপসা উপজেলা বিএনপির মহিলা দলের সাধারণ সম্পাদিকা রহিমা আক্তার নয়ন।তিনি দীর্ঘদিন ধরে নীরবে-নিভৃতে দলীয় নেতাকর্মী, বিশেষ করে মহিলা কর্মীদের পাশে থেকে সুখে-দুঃখে সহযোগিতা করে আসছেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করায় স্থানীয় জনগণের মাঝেও তিনি একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক অবস্থান তৈরি করেছেন।রহিমা আক্তার নয়ন এর আগে রূপসা উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়ন পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হয়ে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালনের সময়ে তিনি এলাকার উন্নয়ন,জনসেবা এবং মানুষের নানাবিধ সমস্যার সমাধানে কাজ করে সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। রাজনৈতিক অঙ্গনেও তিনি দীর্ঘদিন ধরে সক্রিয় রয়েছেন। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী খুলনা ৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলালের পক্ষে ঘরে ঘরে গিয়ে ভোট ও সমর্থন চেয়ে দলীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মাঠপর্যায়ে তার এই সক্রিয়তা ও নিবেদিত ভূমিকা দলীয় নেতাকর্মী এবং সাধারণ ভোটারদের মাঝেও ইতিবাচক সাড়া ফেলেছে।আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি রূপসা উপজেলার ৫ টি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন করার আগ্রহ প্রকাশ করেছেন। তার প্রত্যাশা,জনগণের ভালো বাসা, আস্থা ও সমর্থন নিয়ে তিনি নির্বাচিত হলে রূপসা উপজেলার নারী উন্নয়ন, শিক্ষা, সামাজিক নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং অসহায় মানুষের কল্যাণে আরও বিস্তৃতভাবে কাজ করতে পারবেন।রহিমা আক্তার নয়ন বলেন, আমি অতীতে জনগণের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। নির্বাচিত হতে পারলে রূপসা উপজেলার নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও অসহায় মানুষের কল্যাণে কাজ করবো। আমি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।উপজেলা বিএনপির নেতাকর্মীরা জানান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতা, ত্যাগ এবং নেতৃত্বগুণের কারণে রহিমা আক্তার নয়ন অন্য সম্ভাব্য প্রার্থীদের তুলনায় এগিয়ে রয়েছেন। তিনি সবসময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন এবং বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।তাদের মতে, দলমত নির্বিশেষে তার প্রতি জনসমর্থন দিন দিন বাড়ছে। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তিনি মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হলে এই সমর্থন আরও সুসংহত হবে এবং নির্বাচনে ইতিবাচক প্রভাব ফেলতে পারে বলে ধারণা করছেন স্থানীয়রা।পাশাপাশি, নির্বাচিত হলে রূপসা উপজেলার ৫ টি ইউনিয়নের সার্বিক উন্নয়নে তিনি কার্যকর ভূমিকা রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT