
মোল্লা জাহাঙ্গীর আলম – স্টাফ রিপোর্টার// আসন্ন উপজেলা পরিষদে খুলনার রূপসা উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় জনগণের মধ্যে উৎসাহ ও আলোচনা শুরু হয়েছে। রূপসা উপজেলার ৫ টি ইউনিয়নের বিভিন্ন এলাকার মানুষের মুখে ঘুরছে একটিই নাম-(উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী)ত্যাগী রাজনৈতিক ব্যক্তিত্ব ও সমাজসেবক হুমায়ুন কবির শেখ এর নাম।উপজেলার স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে হুমায়ুন কবির শেখ উপজেলার ৫টি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে আস্থার প্রতীক হিসেবে পরিচিত।হুমায়ুন কবির শেখ তিনি উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।রাজনৈতিক অঙ্গনেও তার রয়েছে বিস্তৃত পরিচিতি। খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পি-র আস্থাভাজন হিসেবে পরিচিত হুমায়ুন কবির।এছাড়াও জেলা, উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বিএনপির নেতাকর্মীদের কাছে সুপরিচিত একটি নাম হুমায়ুন কবির শেখ। দলীয় রাজনীতিতে তার সক্রিয় ভূমিকা ও সাংগঠনিক দক্ষতা তাকে একটি শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছে।যা ৫ টি ইউনিয়নের সাধারণ মানুষ মনে করেন, হুমায়ুন কবির একজন ন্যায়পরায়ণ, সৎ ও মানবিক মানুষ।দীর্ঘদিন ধরে তিনি উপজেলা বাসী ও স্থানীয়দের সুখ-দুঃখে পাশে দাঁড়ানোর পাশাপাশি গরিব ও অসহায় মানুষের পাশে থেকেছেন।প্রবীণ ও তরুণরা একরকম ভাবে মনে করেন, উপজেলার ৫টি ইউনিয়নের উন্নয়ন, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম।উপজেলার স্থানীয় সচেতন মহলও মনে করেন, উপজেলার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে প্রয়োজন সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্ব। সেই হিসেবে রূপসা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে হুমায়ুন কবির শেখ এর প্রার্থীতা তাদের কাছে সবচেয়ে যুক্তিসঙ্গত ও প্রয়োজনীয় সমাধান মনে হচ্ছে।উপজেলার বেশ”কয়েকজন স্থানীয়রা আশা করছেন,সাধারণ মানুষ এবং দলের আস্থাকে গুরুত্ব দিয়ে হুমায়ুন কবির আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন। তিনি নির্বাচিত হলে রূপসা উপজেলার ৫ টি ইউনিয়নের উন্নয়ন, সুশাসন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদী উপজেলাবাসী।
