খুলনা, বাংলাদেশ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মানুষের মুখে ঘুরছে একটিই নাম- হুমায়ুন কবির.
  উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মুখে ঘুরছে একটিই নাম-আতাউর রহমান রনু.
  ভাত রান্নাকে কেন্দ্র করে স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী.
  খুলনার দিঘলিয়ায় বাংলা নববর্ষ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

খুলনার দিঘলিয়ায় বাংলা নববর্ষ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

[ccfic]

ওয়াহিদ মুরাদ, বিশেষ প্রতিনিধি–খুলনার দিঘলিয়া উপজেলায় বাংলা নববর্ষ উদযাপনের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে সোমবার (৬ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা কনফারেন্স রুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে ।সভায় সভাপতিত্ব করেন দিঘলিয়া উপজেলার নবাগত নির্বাহী অফিসার সুজন দাস গুপ্ত। তিনি আসন্ন বাংলা নববর্ষ উদযাপনকে সুশৃঙ্খল, আনন্দমুখর ও নিরাপদ পরিবেশে সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।প্রস্তুতি মূলক সভায় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহাবুবুল আলম, উপজেলা প্রকৌশলী আবু তারেক সাইফুল কামাল, অফিসার ইনচার্জ শাহ্ আলম, উপজেলা বিএনপির সভাপতি এম সাইফুর রহমান মিন্টু, উপজেলা মৎস্য কর্মকর্তা স্নিগ্ধা খাঁ বাবলী, উপজেলা খাদ্য কর্মকর্তা রফিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ টি এম শাহ্ আলম এবং গাজীরহাট ইউনিয়ন পরিষদের প্রশাসক কপিল দেব বসাকসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।এছাড়া তথ্য কর্মকর্তা সাঈদা খাতুন, মহিলা বিষয়ক কর্মকর্তা নবমিতা দত্ত, পল্লী উন্নয়ন কর্মকর্তা নিসা, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মুস্তাফিজুর রহমান এবং যুব উন্নয়ন কর্মকর্তা মুনায়েম হোসেন সভায় অংশগ্রহণ করেন। স্থানীয় সাংবাদিক ও সুধীজনদের মধ্যে দিঘলিয়া প্রেসক্লাবের সভাপতি মোঃ শহিদুল ইসলাম , সহ-সভাপতি ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ , সাংবাদিক সৈয়দ জাহিদুজ্জামান সহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সচিববৃন্দ উপস্থিত ছিলেন।সভায় বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা, পরিচ্ছন্নতা কার্যক্রম, আইন-শৃঙ্খলা রক্ষা এবং স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণসহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সংশ্লিষ্ট দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের মাধ্যমে অনুষ্ঠান সফলভাবে বাস্তবায়নের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা একটি নিরাপদ, আধুনিক ও সমৃদ্ধ দিঘলিয়া গড়ে তুলতে প্রশাসনের গৃহীত সকল উদ্যোগের সাথে একাত্মতা প্রকাশ করেন এবং বাংলা নববর্ষ উদযাপনকে সর্বস্তরের মানুষের অংশগ্রহণে উৎসবমুখর করে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT