খুলনা, বাংলাদেশ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মানুষের মুখে ঘুরছে একটিই নাম- হুমায়ুন কবির.
  উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মুখে ঘুরছে একটিই নাম-আতাউর রহমান রনু.
  ভাত রান্নাকে কেন্দ্র করে স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী.
  খুলনার দিঘলিয়ায় বাংলা নববর্ষ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ

[ccfic]

রায়হান শেখ, মোল্লাহাট, বাগেরহাট প্রতিনিধি।:বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় মাছ চুরির অভিযোগকে কেন্দ্র করে এক যুবকের ওপর নৃশংস নির্যাতনের ঘটনা ঘটেছে। রবিবার দিবাগত রাত ২টার দিকে চুনখোলা ইউনিয়নের আংরা বিলে এ ঘটনা ঘটে।স্থানীয় সূত্রে জানা যায়, লিয়াকত মুন্সীর মাছের ঘেরে জাল ফেলে মাছ চুরির সময় শুকুর (৪২) ও দিনু মোল্লা নামে দুই ব্যক্তি ধরা পড়ে। এ সময় ঘের মালিকের ছেলে রোমান মুন্সীর সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। একপর্যায়ে দিনু পালিয়ে গেলেও শুকুরকে আটক করে এলাকাবাসী।

পরে উত্তেজিত জনতা শুকুরকে মারধর করে গুরুতর আহত করে। অভিযোগ রয়েছে, মারধরের একপর্যায়ে তার হাত-পা ভেঙে ফেলা হয় এবং চোখ উপড়ে ফেলা হয়।
বর্তমানে গুরুতর আহত শুকুর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রমজানুল হক জানান, ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT