খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মোল্লাহাটে ১,৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ
  রূপসা উপজেলা নির্বাচনে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী -রহিমা আক্তার নয়ন.
  খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, অতঃপর বিদেশি পিস্তল সহ আটক
  তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মিলু, জনসমর্থনে এগিয়ে থাকার আলোচনা
  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিয়ের প্রলোভনে ধর্ষণ; যশোর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

[ccfic]

নিজস্ব প্রতিনিধি : গতকাল শনিবার দুপুরে যশোর প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সোনিয়া আক্তার দিয়া (২৫) নামে এক ভুক্তভোগী নারী অভিযোগ করেছে, এহসান আহম্মেদ ফয়সাল নামক এক যুবক তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে কুয়াকাটায় নিয়ে ধর্ষণ করেছে এবং পরবর্তীতে বিয়ে না করতে চাওয়ায় ফয়সালের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করা হয় সেই মামলা তুলে নিতে চাপ দিয়ে বিষ খাইয়ে তাকে হত্যাচেষ্টার করা হয়েছে বলেও অভিযোগ করা হয় সংবাদ সম্মেলন।ভুক্তভোগী সোনিয়া আক্তার দিয়া অভয়নগর উপজেলার পোতপাড়া গ্রামের খানজাহান আলীর মেয়ে।এদিকে বিপরীত পক্ষ বলছে, প্রেমের ফাঁদে ফেলে ফয়সালের পরিবারের কাছ থেকে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছে। টাকা না দেওয়ায় এসব মনগড়া অভিযোগ তুলছেন সোনিয়া।লিখিত বক্তব্যে ওই নারী অভিযোগ করেন, ২০১৪ সালে ফেসবুকের মাধ্যমে যশোর শহরের চোপদারপাড়া এলাকার ফয়সালের সঙ্গে তার পরিচয় হয়। এরপর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই সূত্রে ফয়সাল তাকে কুয়াকাটায় নিয়ে যায় এবং বিয়ের প্রলোভন দেখিয়ে হোটেল রুমে রাত্রিযাপন করে। সেখানে তাদের মধ্যে শারীরিক সম্পর্কও হয়।পরবর্তীতে তাকে বিয়ের জন্য চাপ দিলে ফয়সাল বিয়ে করবে না বলে জানিয়ে দেয়। এই ঘটনায় ২০২৫ সালের ১৫ মে তিনি কোতোয়ালি থানায় ধর্ষণের মামলা করেন।মামলার পর ফয়সাল তাকে তার বাড়িতে ডেকে নিয়ে যায়। সেখানে ফয়সাল, তার পিতা মানুয়া, মাতা ও ভগ্নিপতি রিপন ভয়ভীতি দেখিয়ে মামলা তুলে নিতে বলেন। তিনি রাজি না হলে ফয়সালের পিতা মানুয়া তাকে জাপটে ধরেন এবং ভগ্নিপতি রিপন তাকে জোর করে বিষ খাইয়ে দেন বলে অভিযোগ করেন তিনি।এরপর তাকে রাস্তায় ফেলে দিলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে সুস্থ হয়ে তিনি ১১ সেপ্টেম্বর একটি হত্যাচেষ্টার মামলা করেন।

তিনি আরও অভিযোগ করেন, রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার পিতা ও ভাইকে মিথ্যা মামলার আসামি করা হয়েছে এবং তার ভাইকে পুলিশ দিয়ে আটকও করানো হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত ফয়সালের ভগ্নিপতি, ব্যবসায়ী আইয়াজ উদ্দিন রিপন বলেন, তাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি বলেন, ওই নারী কথিত ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে তার কাছে ১০ লাখ টাকা দাবি করেন। এ সংক্রান্ত ভিডিও তার কাছে রয়েছে বলেও দাবি করেন তিনি।

তিনি আরও বলেন, টাকা আদায়ে ব্যর্থ হয়ে তার ও তার পরিবারের মানহানি করতে এই সংবাদ সম্মেলন করেছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT