খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মোল্লাহাটে ১,৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ
  রূপসা উপজেলা নির্বাচনে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী -রহিমা আক্তার নয়ন.
  খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, অতঃপর বিদেশি পিস্তল সহ আটক
  তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মিলু, জনসমর্থনে এগিয়ে থাকার আলোচনা
  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

পাওয়ার প্ল্যান্ট ও ব্রিজ ডে হুমকি, কী করতে যাচ্ছেন ট্রাম্প

[ccfic]

ডেক্স : হরমুজ প্রণালি দ্রুত খুলে না দিলে ইরানের ওপর ভয়াবহ হামলার হুঁশিয়ারি আবারও দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি জানিয়েছেন, খুব দ্রুত একটি চুক্তিও হতে পারে। রোববার ট্রুথ সোশালে ট্রাম্প লেখেন, হরমুজ বন্ধ থাকলে ইরানের ওপর নরক নেমে আসবে। তিনি আরও বলেন, মঙ্গলবার হবে ‘পাওয়ার প্ল্যান্ট ডে’ এবং ‘ব্রিজ ডে’। এই দিবস ঘোষণার মাধ্যমে ট্রাম্প ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলার ইঙ্গিত দেন। দ্য ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, মঙ্গলবার সন্ধ্যার মধ্যে কিছু না হলে তাদের কোনো বিদ্যুৎকেন্দ্র থাকবে না, কোনো সেতুও দাঁড়িয়ে থাকবে না।ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ইরান দ্রুত সমঝোতায় না এলে সবকিছু উড়িয়ে দেওয়া এবং তেল দখলে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। তবে তিনি জানান, আলোচনা চলছে এবং আগামীকালই চুক্তি হতে পারে।৫ এপ্রিল ইরানকে ৪৮ ঘণ্টার সময়সীমা দিয়েছেন ট্রাম্প। এর মধ্যে প্রণালি খুলতে হবে অথবা সমঝোতায় পৌঁছাতে হবে।এদিকে ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি সশস্ত্র বাহিনীকে হরমুজ প্রণালি ঘিরে অভিযান চালিয়ে যেতে নির্দেশ দিয়েছেন। তিনি এটিকে চলমান যুদ্ধের অংশ হিসেবে উল্লেখ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT