খুলনা, বাংলাদেশ | ২৫শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মোল্লাহাটে ১,৬০০ কৃষকের মাঝে বিনামূল্যে পাটবীজ বিতরণ
  রূপসা উপজেলা নির্বাচনে এগিয়ে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী -রহিমা আক্তার নয়ন.
  খুলনায় সাংবাদিক পরিচয়ে ঘোরাফেরা, অতঃপর বিদেশি পিস্তল সহ আটক
  তেরখাদায় ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মিলু, জনসমর্থনে এগিয়ে থাকার আলোচনা
  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কেশবপুরের উজ্জ্বল নক্ষত্র মাহবুবুর রহমান টুলু স্যার/এবার পিএইচডি করার ইচ্ছা

[ccfic]

পরেশ দেবনাথ, বিশেষ প্রতিনিধি : কেশবপুরের গৌরব কৃতি শিক্ষক মাহবুবুর রহমান টুলু স্যার। কুয়েট থেকে গণিতে এমফিল ডিগ্রি অর্জন করলেন কেশবপুরের কৃতি শিক্ষক মাহবুবুর রহমান টুলু কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক, সৎ, মেধাবী ও কর্মনিষ্ঠ শিক্ষাবিদ মাহবুবুর রহমান টুলু খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে গণিত বিষয়ে এমফিল ডিগ্রি অর্জন করেছেন। তাঁর এই গৌরবময় সাফল্যে কেশবপুরের শিক্ষা অঙ্গনে আনন্দ, গর্ব ও উচ্ছ্বাসের সৃষ্টি হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সহকর্মী, শুভানুধ্যায়ী এবং এলাকাবাসী তাঁর এ অর্জনে আনন্দ প্রকাশ করেছেন। তিনি কেশবপুরের একটা উজ্জ্বল নক্ষত্র।

সদালাপী এই শিক্ষক দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার পাশাপাশি তিনি উচ্চতর শিক্ষা ও গবেষণায় নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। শত ব্যস্ততার মাঝেও তিনি শিক্ষার্থীদের পাঠদান, পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি নিয়মিত গবেষণা চালিয়ে গেছেন। তাঁর নিরলস পরিশ্রম, অধ্যবসায় ও জ্ঞানের প্রতি গভীর অনুরাগের ফলেই তিনি এই গুরুত্বপূর্ণ ডিগ্রি অর্জনে সক্ষম হয়েছেন।
মাহবুবুর রহমান টুলুর গবেষণার বিষয় ছিল, “An Effective Analytic Solution of the Duffing Harmonic and Duffing Type Oscillators Using Iterative Method”। গণিতের জটিল ও গুরুত্বপূর্ণ এ গবেষণায় তিনি ডাফিং হারমোনিক ও ডাফিং টাইপ অসিলেটর সম্পর্কিত বিভিন্ন সমস্যার কার্যকর বিশ্লেষণধর্মী সমাধান নিয়ে কাজ করেন। সংশ্লিষ্টদের মতে, তাঁর এই গবেষণা ভবিষ্যতে গণিত, প্রকৌশল ও বিজ্ঞানভিত্তিক উচ্চতর গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
তাঁর গবেষণার সুপারভাইজার ছিলেন কুয়েটের গণিত বিভাগের স্বনামধন্য অধ্যাপক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক। তাঁর তত্ত্বাবধান ও দিকনির্দেশনায় মাহবুবুর রহমান টুলু সফলতার সঙ্গে গবেষণাকর্ম সম্পন্ন করেন।
সহকর্মীরা জানান, মাহবুবুর রহমান টুলু শুধু একজন দক্ষ শিক্ষকই নন, তিনি একজন আদর্শ মানুষও। তিনি সবসময় শিক্ষার্থীদের সুশিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করেন। বিনয়ী আচরণ, সততা ও দায়িত্ববোধের কারণে তিনি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে অত্যন্ত প্রিয়।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, “স্যার সবসময় আমাদের ভালো কিছু করার অনুপ্রেরণা দেন। তিনি আমাদের বড় স্বপ্ন দেখতে শেখান। স্যারের এই অর্জনে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।”
মাহবুবুর রহমান টুলু বলেন, গণিত বিষয়ে উচ্চতর গবেষণার প্রতি তাঁর আগ্রহ দীর্ঘদিনের। এমফিল ডিগ্রি অর্জনের মাধ্যমে তিনি তাঁর গবেষণার পথকে আরও এগিয়ে নিতে চান। তিনি বর্তমানে পিএইচডি গবেষণার প্রস্তুতি নিচ্ছেন এবং সফলভাবে তা সম্পন্ন করার জন্য সকলের কাছে দোয়া কামনা করেছেন।
তিনি আরও বলেন, “শিক্ষা ও গবেষণার কোনো শেষ নেই। আমি চাই, ভবিষ্যতে আরও বড় পরিসরে গবেষণা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করতে।”
তাঁর এই কৃতিত্বে কেশবপুর সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, এলাকাবাসী এবং শুভানুধ্যায়ীরা তাঁকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও মাহবুবুর রহমান টুলু তাঁর মেধা, প্রজ্ঞা ও গবেষণার মাধ্যমে দেশের শিক্ষা ও গণিত চর্চায় আরও গুরুত্বপূর্ণ অবদান রাখবেন এবং কেশবপুরের মুখ উজ্জ্বল করবেন। মাহবুবুর রহমান টুলু কেশবপুরের একজন আলোকিত মানুষ। অত্যন্ত বিনয়ী ও আদর্শ এই গণিত শিক্ষকের গণিতে এম.ফিল ডিগ্রী আর্জনে কেশবপুরবাসী তাঁকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন। তাঁর এই উজ্বল সাফল্যে কেশবপুরের অধিবাসী অত্যন্ত গর্বিত। তাঁর অর্জিত জ্ঞানের আলোয় আলোকিত হবে কেশবপুরের শিক্ষার্থীবৃন্দ এবং গণিত ও প্রকৌশলে উচ্চ শিক্ষা অর্জনে তার অবদান সহায়ক হবে। সকলের প্রিয় মুখ আলোকিত শিক্ষক মাহবুবুর রহমান টুলুর উত্তরোত্তর উজ্জ্বল সাফল্য কামনা করছেন কেশবপুরসহ বিভিন্ন অঞ্চলের গুণিজনেরা।হাস্যজ্জলমুখর অবস্থায় শিক্ষক মাহবুবুর রহমান টুলু জানান, “এবার পিএইচডি করার ইচ্ছা আছে, আমার জন্য সকলে দোয়া করবেন”।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT