খুলনা, বাংলাদেশ | ২৩শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার আজগড়ায় নির্বাচনের আগে সরব ইলিয়াস মোল্লা, বাড়ছে সমর্থন
  হতদরিদ্রদের ১৫ টাকা কেজি দরে চাল দেয়া হবে: সংসদে খাদ্য প্রতিমন্ত্রী
  সাউন্ড সিস্টেমে ত্রুটির কারণে ৪০ মিনিটের জন্য সংসদ মুলতবি
  আগামী ৩ মাসের চাহিদা মেটানোর জ্বালানি আমদানির ব্যবস্থা হচ্ছে: প্রতিমন্ত্রী
  হাদি হত্যার আসামি ফয়সাল করিমের অস্ত্র মামলার রায় ৯ এপ্রিল
  দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ খানের স্মরণে দোয়া মাহফিল: জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি
  দিঘলিয়ায় অভিযোগের তিন মাস পরও পাওনা টাকা পাননি দোকানদার, থানায় অভিযোগ করায় হুমকির অভিযোগ
  ডুমুরিয়ায় এক ব্যক্তির মাছের ঘের থেকে জোরপূর্বক মাছ মেরে নেয়ার অভিযোগ
  খুলনাসহ ১৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়-বৃষ্টির শঙ্কা.
  খুলনায় হামের ভয়াবহ প্রকোপ, হাসপাতালে ভর্তি প্রায় ৩০০ শিশু

দিঘলিয়ায় যুবদল নেতা মুরাদ খানের স্মরণে দোয়া মাহফিল: জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি

[ccfic]

মোল্লা ইকবাল হুসাইন,দিঘলিয়া (খুলনা) প্রতিনিধি:
‎‎খুলনার দিঘলিয়ায় সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মরহুম মো. মুরাদ খানের রুহের মাগফিরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এ সময় বক্তারা তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
‎‎রবিবার (৫ এপ্রিল ২০২৬) বিকেল ৪টায় পথের বাজার মাধ্যমিক বিদ্যালয়ের মিলনায়তনে সেনহাটি ইউনিয়ন যুবদলের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা বলেন, গত ২৭ ফেব্রুয়ারি চিহ্নিত সন্ত্রাসীদের হাতে রাজপথের সাহসী নেতা মুরাদ খান নির্মম ও পৈশাচিক হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় এখনো জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের আওতায় আনা না হওয়ায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তারা অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি, বিশেষ করে ফাঁসির দাবি জানান।‎সেনহাটি ইউনিয়ন যুবদলের আহ্বায়ক মো. সোহেল শেখের সভাপতিত্বে এবং সদস্য সচিব ওয়াফিউজ্জামান শুভর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মনিরুল হক বাবুল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা বিএনপির সভাপতি এম. সাইফুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক আ. রকিব মল্লিক।
‎‎এছাড়াও উপস্থিত ছিলেন গাজী জাকির হোসেন, মোল্যা মনিরুজ্জামান, উপজেলা যুবদলের আহ্বায়ক কুদরত ই এলাহী স্পিকার, খন্দকার ফারুক হোসেন, মোল্যা মাহমুদুল হাসান মিঠু, রাসেল আহমেদ নাসিম, শেখ মোসলেম উদ্দিন, মো. আলী টুটুল, মো. লিটন শেখ, ইফতেখার, গোলাম হোসেন, মনিরুল ইসলাম মনির, মো. সোহাগ বিশ্বাস, মিল্লাত হোসেন, মোল্লা বখতিয়ার আহসান, আবদুল আলিম, মফিজুর রহমান মনিরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
‎‎আলোচনা সভায় বক্তারা বলেন, মুরাদ খানকে পরিকল্পিতভাবে যেভাবে হত্যা করা হয়েছে তা অত্যন্ত বর্বরোচিত ও নিন্দনীয়। তারা প্রশাসনের কাছে এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকল সন্ত্রাসীর দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।
‎‎আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT