খুলনা, বাংলাদেশ | ২৬শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  তেরখাদার মধুপুর ইউপি চেয়ারম্যান পদে এডভোকেট শহিদুল ইসলাম,এলাকাবাসীর আস্থা ও সমর্থনে এগিয়ে
  খুলনা বিভাগে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে, ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ৭৪
  চলছে ভোটগ্রহণ, অনেক কেন্দ্রে নেই ভোটার
  তেরখাদা সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা দিলেন স্বেচ্ছাসেবক দল নেতা রমিজ
  দিঘলিয়া উপজেলা নির্বাচনে বিএনপি’র সম্ভাব্য ৪ প্রার্থীর প্রচারণা, জামায়াতের একক
  রূপসার ঘাটভোগে বিএনপির পরীক্ষিত মুখ জুয়েল, চেয়ারম্যান পদে লড়াইয়ের প্রস্তুতি
  আবু সাঈদ হত্যা ট্রাইব্যুনালে ৬ আসামি, সরাসরি সম্প্রচার হবে রায়
  বেগম জিয়ার আত্মার মাগফিরাত কামনায় মহানগর মহিলা দলের দোয়া
  খুলনায় গ্লুকোমা রোগের চিকিৎসা পাচ্ছে মাত্র ১০ শতাংশ, অন্ধত্বের ঝুঁকিতে অধিকাংশ রোগী
  তেরখাদা উপজেলাকে আধুনিক উপজেলা হিসেবে গড়ে তুলব – আবুল হোসেন বাবু মোল্লা

সুজন হত্যা: হাসিনা-কাদের-কামালসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:জুলাই আন্দোলনের সময় ট্রাকচালক সুজন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামালসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিয়েছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। গত ১১ মার্চ সংশ্লিষ্ট আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা অ্যান্টি টেররিজম ইউনিটের পরিদর্শক শংকর কুমার ঘোষ।,অভিযোগপত্রে উল্লেখ করা হয়, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতাদের নির্দেশনা, পরিকল্পনা ও উসকানিমূলক বক্তব্যের প্রেক্ষিতে আন্দোলনরত শিক্ষার্থীদের দমনে দেশজুড়ে অভিযান পরিচালিত হয়। এসব কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়ন করেন তারিকুজ্জামান রাজিব, আসিফ আহমেদ সরকার, সলিমউল্লাহ সলুসহ সংশ্লিষ্টরা।উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট মোহাম্মদপুর থানায় নিহত সুজনের ভাই রফিকুল ইসলাম ৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪৫০ থেকে ৫০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে ওই মামলায় চূড়ান্তভাবে অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT