খুলনা, বাংলাদেশ | ২৪শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  কেএমপি ডিবি’র অভিযানে ওয়ারেন্ট ও সশ্রম সাজাপ্রাপ্ত ১০ (দশ)টি মামলার আসামী গ্রেফতার
  মোল্লাহাটে মাছ চুরির ঘটনায় গণপিটুনিতে যুবক আহত, চোখ নষ্টের অভিযোগ
  ডুমুরিয়ায় পোকা দমনে আলোক ফাঁদ কার্যকর
  কেশবপুরে ভেজাল দুধ তৈরি করায় ২ লাখ ৫ হাজার টাকা জরিমানা আদায়
  কেশবপুর থানা প্রেসক্লাবে মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কেশবপুরে এসএসসি পরীক্ষা সুষ্ঠু সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত
  উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে মানুষের মুখে ঘুরছে একটিই নাম- হুমায়ুন কবির.
  উপজেলার বিভিন্ন এলাকার মানুষের মুখে ঘুরছে একটিই নাম-আতাউর রহমান রনু.
  ভাত রান্নাকে কেন্দ্র করে স্বামীর নির্যাতনের শিকার স্ত্রী.
  খুলনার দিঘলিয়ায় বাংলা নববর্ষ এবং বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পাইলট উদ্ধারে গিয়ে আরেক যুদ্ধবিমান খোয়াল যুক্তরাষ্ট্র

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি সাদিয়া আক্তার:নিখোঁজ পাইলটকে উদ্ধারে যাওয়া যুক্তরাষ্ট্রের আরেকটি যুদ্ধবিমান ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে ইরান।গত ৩ এপ্রিল ইরানে ভূপাতিত হওয়া মার্কিন এফ-১৫ই জেটের নিখোঁজ পাইলটকে উদ্ধার করতে গেলে সেটিকে লক্ষ্যবস্তু করা হয় বলে জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। খবর আনাদোলু, রয়টার্স ও আল-জাজিরার।ফার্স নিউজ এজেন্সির বরাত দিয়ে রোববার (৫ এপ্রিল) আইআরজিসি জানায়, উদ্ধার অভিযানে নিয়োজিত মার্কিন সি-১৩০ মডেলের ওই যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়েছে।ঘটনাটি ঘটেছে ইসফাহানের দক্ষিণাঞ্চলে। সেখানে নিখোঁজ মার্কিন পাইলটের সন্ধানে নিয়োজিত ছিল বিমানটি। ইরানের পুলিশ বিভাগের একটি চৌকষ কমান্ডো ইউনিট এটিকে ভূপাতিত করে।সংবাদ সংস্থাটি তাদের টেলিগ্রাম চ্যানেলে একটি ছবি পোস্ট করেছে, যেখানে একটি মাঠ থেকে ঘন ধোঁয়া উড়তে দেখা যাচ্ছে।তারা একে বর্ণনা করেছে ‘একটি বিশাল পরাজয় ধামাচাপা দেওয়ার জন্য ট্রাম্পের মরিয়া চেষ্টা’ হিসেবে।এমন সময় এই প্রতিবেদন সামনে এলো যখন ট্রাম্প ঘোষণা করেছেন যে, নিখোঁজ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।এর আগে গত ৩ এপ্রিল নিখোঁজ পাইলটদের উদ্ধার অভিযানে অংশ নিতে গিয়ে আইআরজিসির হামলায় বিধ্বস্ত হয় একটি মার্কিন এ-১০ যুদ্ধবিমান। একই সঙ্গে মারাত্মক আঘাতপ্রাপ্ত হয় দুটি ব্ল্যাকহক হেলিকপ্টার।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT