খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

খুলনা বিভাগের পাঁচ শ্রেষ্ঠ অদম্য নারীদের সম্মাননা প্রদান

[ccfic]

সরদার বাদশা নিজস্ব প্রতিবেদক : খুলনা বিভাগীয় পর্যায়ে অদম্য নারী পুরস্কার-২০২৪ এর সম্মাননা প্রদান অনুষ্ঠান আজ (রবিবার) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তরের মহাপরিচালক কেয়া খান। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে খুলনা বিভাগীয় প্রশাসন ও  মহিলা বিষয়ক অধিদপ্তর যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে। এবছর খুলনা বিভাগের পাঁচজনকে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে নির্বাচিত করা হয়। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী ক্যাটাগরিতে যশোর সদরের মোছা: চম্পা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী যশোর কেশবপুরের টুম্পা সাহা, সফল জননী ক্যাটাগরিতে সাতক্ষীরা সদরের মমতাজ খাতুন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন যে নারী ঝিনাইদহ সদরে রওশন আরা খাতুন এবং সমাজ উন্নয়নে অসামান্য অবদান রাখা ক্যাটাগরিতে মাগুরা সদরের ডালিফা ইয়াসমিন। অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, প্রত্যেক নারীই অদম্য এবং সম্মাননা পাওয়ার যোগ্য। নারীদের দমিয়ে রাখা যাবে না। সকল জায়গায় নারীদের এগিয়ে নিয়ে যেতে হবে। দেশে নারী সমাজকে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে অদম্য নারী সম্মাননার আয়োজন। নারীরা পরিশ্রম ও সংগ্রামের মধ্যদিয়ে সম্মাননা পাওয়ার অবস্থানে পৌঁছায়, তা দেখার জন্য পুরুষদের উপস্থিতি নিশ্চিত করতে হবে। কারণ পুরুষের অনুপ্রেরণা ছাড়া নারী সামনে এগিয়ে যেতে পারে না। তিনি নারী বান্ধব সমাজ গড়তে মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন কার্যক্রম উল্লেখ করেন। তিনি বলেন, সমাজে নারী-পুরুষ সকলের মানসিকতা পরিবর্তনে সামাজিক আচরণ পরিবর্তন ত্বরান্বিত করতে একটি প্রকল্পের অধীনে কার্যক্রম চালু করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আসবে।খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ ফিরোজ শাহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন মহিলা বিষয়ক অধিদপ্তরের পরিচালক নাঈমা হোসেন, কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার আবু রায়হান মোহাম্মদ সালেহ, পুলিশের অতিরিক্ত রেঞ্জ ডিআইজি মোঃ বেলায়েত হোসেন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মোঃ মনির হোসেন। এতে স্বাগত বক্তৃতা করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম। অনুষ্ঠানে বিচারক শেখ দিদারুল আলম ও শ্রেষ্ঠ অদম্য নারী টুম্মা সাহা বক্তৃতা রাখেন। অনুষ্ঠানে প্রধান অতিথি শ্রেষ্ঠ অদম্য নারীদের  হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এছাড়া পাঁচ জন রানার আপ অদম্য নারীদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এ সময় সরকারি কর্মকর্তা ও বিভিন্ন নারী সংগঠনের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT