খুলনা, বাংলাদেশ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় কার্বন কোম্পানির বিষাক্ত ধোয়ায় স্বাস্থ্যঝুঁকিতে ৮ গ্রামের মানুষ
  যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত
  ইরানে নতুন সর্বোচ্চ নেতা বাছাইয়ের ভবনে ইসরায়েলের হামলা
  বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প
  নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে জামায়াতের নারী বিভাগ’
  রাজধানীর একটি বাসা থেকে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
  সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ গণতান্ত্রিক চেতনার পরিপন্থি: গোলাম পরওয়ার
  বিএনপি’র পক্ষেও যদি কেউ চাঁদাবাজি-দখলবাজি করে তাকেও কোন ছাড় দেয়া হবে না
  নজরুল ইসলাম মঞ্জুকে বাপ্পির অভ্যর্থনা.
  নিরাপদ ও বাসযোগ্য নগরীর প্রত্যাশায় নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে ফুলের শুভেচ্ছা

বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ গুলি করে আসব, যুবদল নেতার হুমকি

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :রংপুর কারাগারে থাকা এক যুবলীগ নেতার ম্যানেজারের বাড়িতে ঢুকে বউ-বাচ্চাসহ গুলি করার হুমকির অভিযোগ উঠেছে রংপুর জেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে। এমন অভিযোগে ওই দুই নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।সোমবার (২ মার্চ) রাতে সংগঠন তাদের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করে এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বানবহিষ্কৃতরা হলেন— জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আকিবুল রহমান মনু ও সহ-সাধারণ সম্পাদক তামজিদুর রশিদ গালিব।অভিযোগ সূত্রে জানা গেছে, মহানগর যুবলীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক ও কাউন্সিলার হারুন অর রশিদের ক্যাবল ব্যবসা দখলের চেষ্টা করেন আকিবুল রহমান মনু ও তামজিদুর রশিদ গালিব। ব্যবসা হস্তান্তর না করায় তারা গত ২২ ফেব্রুয়ারি ক্যাবল সংযোগ বিচ্ছিন্ন করেন।পরে রোববার বিকেলে আকিবুল রহমান মনু তার অনুসারীদের নিয়ে ক্যাবল ওয়ান অফিসে ঢুকে শারীরিক হামলা চালান, ল্যাপটপ ও অন্যান্য সরঞ্জাম ভাঙচুর করেন এবং নতুন ফিডার নিয়োগ দিতে চাপ প্রয়োগ করেন।অফিসে থাকা ভিডিওতে মনু মায়া সাইবার ওয়ার্ল্ডের জিএম কাফিকে ফোন করে বলেন, ‘আজকে বিকেলের মধ্যে যদি সমাধান না করিস, তাহলে বেডরুমে গিয়ে বউ-বাচ্চাসহ তোকে গুলি করে আসব।’এ বিষয়ে জানতে চাইলে তামজিদুর রশিদ গালিব বলেন, ‘২০১৫ সালে আমাকে জেলে পাঠিয়ে আমার ব্যবসা দখল করা হয়েছে।’ব্যবসার কোনো নথি আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যবসার কোনো ডকুমেন্টস হয় না। আমি আমার হক আদায় করে নিচ্ছি।’এই ঘটনার প্রতিবাদে রংপুর জেলার ক্যাবল ওয়ানের সব সিগন্যাল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়।মহানগর কোতোয়ালি থানার ওসি মো. শাহজাহান আলি জানিয়েছেন, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT