
মোল্লা জাহাঙ্গীর আলম _স্টাফ রিপোর্টার//খুলনা- নিরাপদ পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ার প্রত্যয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ খুলনা চাই”-এর পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশন- এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।নগর ভবনে আয়োজিত সৌজন্য সাক্ষাৎে সংগঠনের সভাপতি ও খুলনার সময়ের খবর, বিএন. টিভি ২৪ পত্রিকার সম্পাদক মো. সরদার বাদশা ও সাধারণ সম্পাদক শেখ মো. দেলোয়ার হোসনের নেতৃত্বে প্রশাসকের হাতে ফুলেল তোড়া তুলে দেন এবং খুলনাকে একটি নিরাপদ, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে সম্মিলিত ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।এসময় সংগঠনের প্রতিনিধিরা বলেন, খুলনা মহানগরী দিন দিন জনবহুল হয়ে উঠছে। নাগরিক নিরাপত্তা, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ, সড়ক শৃঙ্খলা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি।প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সংগঠনের এ শুভেচ্ছা গ্রহণ করে বলেন, “খুলনাকে নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে সিটি কর্পোরেশন একা নয়, নাগরিক সমাজ ও সামাজিক সংগঠন গুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতায় আমরা একটি উন্নত ও সুশৃঙ্খল নগর গড়ে তুলতে চাই।সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষই খুলনার সার্বিক উন্নয়ন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
