
প্রতিবেদক সরদার বাদশা খুলনা: নিরাপদ পরিচ্ছন্ন ও আধুনিক নগরী গড়ার প্রত্যয়ে কাজ করা স্বেচ্ছাসেবী সংগঠন “নিরাপদ খুলনা চাই”-এর পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশন-এর প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। নগর ভবনে আয়োজিত সৌজন্য সাক্ষাতে সংগঠনের সভাপতি সরদার বাদশা ও সাধারণ সম্পাদক শেখ মোঃ দেলোয়ার হোসনের নেতৃত্বে প্রশাসকের হাতে ফুলের তোড়া তুলে দেন এবং খুলনাকে একটি নিরাপদ, যানজটমুক্ত, পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তরের লক্ষ্যে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় সংগঠনের প্রতিনিধিরা বলেন, খুলনা মহানগরী দিন দিন জনবহুল হয়ে উঠছে। নাগরিক নিরাপত্তা, মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধ, সড়ক শৃঙ্খলা, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনে কার্যকর পদক্ষেপ এখন সময়ের দাবি। তারা আশা প্রকাশ করেন, প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে খুলনা সিটি কর্পোরেশন নাগরিক সেবার মান আরও উন্নত করবে এবং একটি আধুনিক, নিরাপদ নগর গড়তে কার্যকর উদ্যোগ গ্রহণ করবে। প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু সংগঠনের এ শুভেচ্ছা গ্রহণ করে বলেন, “খুলনাকে নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে সিটি কর্পোরেশন একা নয়, নাগরিক সমাজ ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সহযোগিতায় আমরা একটি উন্নত ও সুশৃঙ্খল নগর গড়ে তুলতে চাই।” তিনি আরও জানান, নগরীর অবকাঠামোগত উন্নয়ন, পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, জনসচেতনতা বৃদ্ধি এবং আইন-শৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে। সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষই খুলনার সার্বিক উন্নয়ন ও নাগরিক নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন নিরাপদ খুলনা চাই উপদেষ্টা পরিষদের সদস্য এস এম মোহাম্মদ আলী, সরদার আবু তাহের, ফরিদউদ্দিন মানিক, নির্বাহী সভাপতি নাজমুল তারেক তুষার,সিনিয়র সহ-সভাপতি এম এম দেলোয়ার হোসেন, সহ-সভাপতি তালুকদার মোহাম্মদ হেলালুজ্জামান, যুগ্ন সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার ওয়াহিদ মুরাদ, লবণচড়া থানার সভাপতি হোসেন সুমন, প্রচার সম্পাদক আব্দুল আলিম, সহ প্রচার সম্পাদক মনিরা ইয়াসমিন মনি, সহ দপ্তর সম্পাদক আব্দুল কুদ্দুস, আইন ও সালিশ বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট তারেক শাহরিয়া মেজবাহ, মহিলা বিষয়ক সম্পাদক মনিরা বেগম, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মতিয়া রহমান রাজু, সুমাইয়া খাতুন, মোসলিমা খাতুন,আরো অনেক দায়িত্বশীল নেতৃবৃন্দ এই সময় আনোয়ার ইসলাম বলেন নগরবাসীও আশা করছেন, প্রশাসনের কার্যকর পদক্ষেপ ও সামাজিক সংগঠনগুলোর সক্রিয় ভূমিকার মাধ্যমে খুলনা হবে একটি নিরাপদ, সুন্দর ও উন্নত নগরী।
