
মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার// খুলনা সিটি কর্পোরেশনের নবনিযুক্ত প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে ৩ মার্চ ফুলেল তোড়া দিয়ে অভ্যর্থনা জানানো হয়েছে। খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব এসএম মনিরুল হাসান বাপ্পি এই অভ্যর্থনায় অংশ নেন।এই অভ্যর্থনায় অংশ নেন বিএনপি নেতা মোল্লা খাইরুল ইসলাম, আশরাফুল আলম নান্নু ও জেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিপন বিশ্বাস। নজরুল ইসলাম মঞ্জু খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এবং বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক। তিনি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।নজরুল ইসলাম মঞ্জু খুলনাকে একটি আধুনিক, পরিচ্ছন্ন এবং সেবাধর্মী নগরীতে পরিণত করার অঙ্গীকার করেছেন। তিনি দুর্নীতিমুক্ত এবং শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সিটি কর্পোরেশনের কার্যক্রম পরিচালনা করার প্রতিশ্রুতি দিয়েছেন।মনিরুল হাসান বাপ্পি নজরুল ইসলাম মঞ্জুর নেতৃত্বে খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়নে সহযোগিতা করার আশা প্রকাশ করেন। তিনি খুলনাকে একটি আধুনিক এবং উন্নত নগরীতে পরিণত করার লক্ষ্যে কাজ করতে চান। মনিরুল ইসলাম বাপ্পি খুলনা জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও খুলনা ৬ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ছিলেন। বাপ্পি একজন রাজনৈতিক নেতা এবং খুলনার রাজনীতিতে বেশ সক্রিয় ব্যক্তি।
