খুলনা, বাংলাদেশ | ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | ৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  রূপসায় কার্বন কোম্পানির বিষাক্ত ধোয়ায় স্বাস্থ্যঝুঁকিতে ৮ গ্রামের মানুষ
  যুক্তরাষ্ট্র-ইসরাইলের হামলায় ইরানে ১০৯৭ বেসামরিক নাগরিক নিহত
  ইরানে নতুন সর্বোচ্চ নেতা বাছাইয়ের ভবনে ইসরায়েলের হামলা
  বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে যা বললেন ট্রাম্প
  নারীদের জন্য নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করছে জামায়াতের নারী বিভাগ’
  রাজধানীর একটি বাসা থেকে গৃহবধূর গলা কাটা মরদেহ উদ্ধার, স্বামী পলাতক
  সরকারের সাম্প্রতিক বিভিন্ন পদক্ষেপ গণতান্ত্রিক চেতনার পরিপন্থি: গোলাম পরওয়ার
  বিএনপি’র পক্ষেও যদি কেউ চাঁদাবাজি-দখলবাজি করে তাকেও কোন ছাড় দেয়া হবে না
  নজরুল ইসলাম মঞ্জুকে বাপ্পির অভ্যর্থনা.
  নিরাপদ ও বাসযোগ্য নগরীর প্রত্যাশায় নিরাপদ খুলনা চাই’ সামাজিক সংগঠনের পক্ষ থেকে খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুকে ফুলের শুভেচ্ছা

সৌদিতে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরু‌রি বিজ্ঞ‌প্তি

[ccfic]

নিজস্ব প্রতিনিধি :সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করেছে রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস। সোমবার (২ মার্চ) এ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বাংলাদেশিদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং সৌদি কর্তৃপক্ষ জারি করা নির্দেশনা কঠোরভাবে অনুসরণের অনুরোধ করা হয়।বাংলাদেশিদের শান্ত থাকার এবং গুজব এড়িয়ে চলার পরামর্শ দি‌য়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে এ-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও আপলোড, কোনো সংবাদ প্রচার, শেয়ার, লাইক বা কমেন্ট করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা যাচ্ছে।আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট বিমান সংস্থা কিংবা ট্রাভেল এজেন্টের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের সময়সূচি ও অবস্থা সম্পর্কে নিশ্চিত হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।যেকোনো জরুরি সেবার জন্য দূতাবাসের হটলাইন নম্বর ৮০০১০০০১২৪ (কূটনৈতিক উইং), ৮০০১০০০১২৫ (শ্রম কল্যাণ উইং) ও ৮০০১০০০১২৬ (পাসপোর্ট ও কনস্যুলার সেবা) যোগাযোগ করতে বলা হয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT