খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

গুলিবিদ্ধ আজিজকে ঢাকা নেওয়ার পথে মৃত্যু

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার :খুলনায় প্রতিপক্ষের গুলিতে গুরুতর আহত আ: আজিজকে (৩৫) ঢাকায় নেওয়ার পথে মৃত্যু হয়েছে। সোমবার দিবাগত রাত ২ টার দিকে তার মৃত্যু হয়। এর আগে গতকাল রবিবার রাত ৯ টার দিকে খুলনার নিরালা মোড় জাহিদুর রহমান ক্রস রোডে সন্ত্রাসীরা তাকে গুলি ও কুপিয়ে মারাত্মক জখম করে। নিহত আজিজ বাগমারা মেইন রোড ব্রীজ এলাকার বাসিন্দা খলিলের ছেলে।খুলনা থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, রাত ৯ টার দিকে আজিজ ওই এলাকায় অবস্থানকালে একটি মোটরসাইকেলযোগে দু’জন সন্ত্রাসী তাকে লক্ষ্য করে গুলি চালায়। এর মধ্যে একটি গুলি তার বুকের বাম পাশে এবং একটি গুলি তার পেটে লাগে। এরপর তাকে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে মোটরসাইকেল যোগে তারা চলে যায়।তিনি আরও জানান, স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়। কিন্তু তার অবস্থা খারাপ থাকায় রাতে উন্নত চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকার পথে রওনা হয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহ সেখানকার মর্গে রাখা হয়। দুপুরে মরদেহের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।এ ঘটনাই থানাও এখনো এই প্ররয্ত কোনো দায়েল করেনি  এবং কাউকে আটক বা গ্রেপ্তার করা সম্ভব হয়নি। রাতে দুর্বত্তদের গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হয়েছে।তিনি আরও জানান, আ: আজিজ খুলনার শীর্ষ সন্ত্রাসী পলাশ গ্রুপের সদস্য হিসেবে কাজ করত। তার বিরুদ্ধে থানায় দু’টি মারামারি ও একটি চুরির মামলার রয়েছে।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT