
হাফিজা খানম স্টাফ রিপোর্টার : আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তেরখাদা উপজেলার ৫নং ইউনিয়নের ৭নং ওয়ার্ডে (আটলিয়া) মেম্বার পদপ্রার্থী আহাদ ভূঁইয়া অগ্রিম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়েছেন। খুলনার তেরখাদা উপজেলার ৫ নং তেরখাদা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের এলাকার সাধারণ মানুষের অধিকার আদায় ও আর্তমানবতার সেবায় নিজেকে উৎসর্গ করতে চান সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সমাজসেবক আহাদ ভূঁইয়া। । তিনি ইতিপূর্বে তেরখাদা ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিসেবে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।রাজনৈতিক পরিচয়ের বাইরেও তিনি একজন মানবিক ব্যক্তিত্ব হিসেবে এলাকায় সমাদৃত। আহাদ ভূঁইয়া বলেন, “আমি পদ-পদবির মোহ থেকে নয়, বরং এলাকার অবহেলিত মানুষের পাশে দাঁড়িয়ে ৭নং ওয়ার্ডকে একটি আধুনিক, শিক্ষিত ও মাদকমুক্ত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে চাই।
