খুলনা, বাংলাদেশ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় সরকারি রাস্তা দখল করে ভাড়াটিয়া দোকানদারদের পসরা: চরম ভোগান্তিতে চালক ও সাধারণ মানুষ
  তেরখাদায় উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে এমপি হেলাল, আবনালী বিলে পোনা অবমুক্ত
  খুলনায় ১১ দলের বিভাগীয় সমাবেশ আরেকটি ‘অনিবার্য বিপ্লবের’ প্রস্তুতি নিন —–ডা. শফিকুর রহমান
  আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের পাশে সরকার, ডুমুরিয়ায় জিআর চাল ও নগদ অর্থ বিতরণ
  যশোরের কেশবপুর-বেতগ্রাম সড়কের বেহাল দশা, দ্রুত সংস্কারের জোর দাবী
  কেশবপুর থানা প্রেসক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত
  কক্সবাজার স্টুডেন্ট ফোরাম, রাজশাহীর নতুন কমিটি অনুমোদন
  জালালাবাদে ক্ষুদে ফুটবলার নয়ন ঢাকা ফুটবল লীগে সুযোগ পেল
  গৃহপরিচারিকা নির্যাতন মামলায় গ্রেফতার পুলিশ দম্পতি, জামিন চেয়ে আবেদন.
  ধ্বংসের কিনারায় কয়রা যুবসমাজ গিলে খাচ্ছে মাদক-জুয়ার বিষাক্ত সিন্ডিকেট

আধুনিক তেরখাদা গড়ার লক্ষ্যে উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী- খাকী ইকবাল হোসেন.

[ccfic]

হাফিজা খানম স্টাফ রিপোর্টার : আসন্ন খুলনার তেরখাদা উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেনখাকী ইকবাল হোসেন। বিশিষ্ট সমাজ সেবক- খাকী ইকবাল হোসেন (গ্রিস প্রবাসী) তিনি বলেন “আধুনিক তেরখাদা গড়ার লক্ষ্যে উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি।দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও তিনি নীরবে- নিভৃতে দলীয় নেতাকর্মীদের পাশে থেকে সুখে-দুঃখে সহযোগিতা করে আসছেন। রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি সামাজিক নানা কর্মকাণ্ডেও তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে। অসহায়, দরিদ্র ও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করায় স্থানীয় জনগণের মাঝেও তিনি একটি গ্রহণযোগ্য ও সম্মানজনক অবস্থান তৈরি করেছেন।খাকী ইকবাল হোসেন বলেন, আমি অতীতে জনগণের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও সাধারণ মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে থাকতে চাই। নির্বাচিত হতে পারলে তেরখাদা উপজেলার নারী উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক নিরাপত্তা ও অসহায় মানুষের কল্যাণে কাজ করবো। আমি দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করছি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT