খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে ‘কূটনীতির দরজা’ এখনো খোলা: ওমান

[ccfic]

নিজেস্ব প্রতিনিধি মাহিয়া আক্তার:ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সাম্প্রতিক আলোচনায় মধ্যস্থতাকারীর ভূমিকা পালন করা দেশ ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরাইল ব্যাপক সামরিক অভিযানের দ্বিতীয় দিনেও ‘কূটনীতির দরজা’ এখনো বন্ধ হয়ে যায়নি।ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদি সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় বলেন, ‘আমি খুব স্পষ্টভাবে বলতে চাই— কূটনীতির দরজা এখনো খোলা আছে।’ তিনি বিশ্বাস করেন যে, যুদ্ধের দামামার মধ্যেও আলোচনার মাধ্যমে শান্তি ফেরানো সম্ভব।আলবুসাইদি উল্লেখ করেন যে, সম্প্রতি জেনেভায় অনুষ্ঠিত আলোচনাগুলোতে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি অভূতপূর্ব চুক্তির পথে প্রকৃত অগ্রগতি হয়েছিল। তিনি বলেন, ‘যদিও আমাদের লক্ষ্য ছিল যুদ্ধ এড়ানো, কিন্তু যুদ্ধ শুরু হওয়া মানেই শান্তির আশা শেষ হয়ে যাওয়া নয়। আমি এখনো বিশ্বাস করি যে, এই সংঘাত নিরসনে কূটনীতিই সবচেয়ে শক্তিশালী হাতিয়ার।’

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT