খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

খুলনায় নতুন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর দায়িত্ব গ্রহণ.

[ccfic]

মোল্লা জাহাঙ্গীর আলম -স্টাফ রিপোর্টার//খুলনা সিটি কর্পোরেশনের (কেসিসি) প্রশাসকের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে গ্রহণ করেছেন বিএনপি নেতা নজরুল ইসলাম মঞ্জু।রবিবার ১ মার্চ ২০২৬ দুপুরে নগর ভবনের সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন। দায়িত্ব গ্রহণের সময় ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয় নবাগত প্রশাসককে।দায়িত্ব গ্রহণ শেষে বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, খুলনার নাগরিকদের প্রত্যাশা পূরণই হবে তার প্রধান লক্ষ্য। সিটি কর্পোরেশনের সেবাকে আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করতে তিনি কাজ করবেন বলে জানান।তিনি বলেন, সংশ্লিষ্ট সকলের প্রতি সম্মান প্রদর্শন এবং নগরবাসীকে সার্বক্ষণিক সেবা প্রদান নিশ্চিত করা প্রশাসনের দায়িত্ব।নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী পরিচ্ছন্ন, সবুজ ও চাঁদাবাজিমুক্ত নগর গড়তে উদ্যোগ নেওয়া হবে।একই সঙ্গে সিটি কর্পোরেশনকে শতভাগ দুর্নীতিমুক্ত প্রতিষ্ঠানে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি। নগর উন্নয়ন ও সেবার মানোন্নয়নে সকাল থেকে রাত পর্যন্ত কাজ করার অঙ্গীকারও করেন নতুন প্রশাসক। এ সময় তিনি দায়িত্ব পালনে সবার সহযোগিতা কামনা করেন। উক্ত অনুষ্ঠানে- খুলনা জেলা ডিসি ট্রাফিক ও ডিসি প্রসিকিউশন পুলিশ সুপার কেএমপি”র শফিকুল ইসলাম ও কেসিসির কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT