খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

ডুমুরিয়ায় ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযথভাবে পালন

[ccfic]

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া খুলনা:
ডুমুরিয়া উপজেলা প্রশাসনের নানা আয়োজনের মধ্য দিয়ে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডুমুরিয়া উপজেলার কলেজ মাঠে শহীদ মিনারে ২১ এর প্রথম প্রহরে রাত ১২ টা ১ মিনিটে পুষ্পমাল্য অর্পণ করা হয়। পুষ্পমাল্য অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, থানা, উপজেলা বিএনপি, উপজেলা যুবদল, উপজেলা ছাত্রদল, সেচ্ছাসেবক দল, উপজেলা কৃষকদল, উপজেলা শ্রমীকদল, ডুমুরিয়া প্রেসক্লাব, ডুমুরিয়া মহিলা সরকারী বালিকা বিদ্যালয়, ডুমুরিয়া কলেজ, বিভিন্ন সরকারী বেসরকারী সংগঠন। ১৯৫২ সালের এই দিনে মায়ের ভাষাকে রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছিলেন বাংলার সূর্যসন্তান সালাম, বরকত, রফিক, জববারসহ নাম নাজানা অনেকেই। নানা শ্রেণী পেশার মানুষ গভীর শ্রদ্ধায় স্মরণ করে সেইসব শহীদদের যারা ভাষার জন্য উৎসর্গ করেছেন প্রাণ। পরে সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুর রহমানের সভাপতিত্বে শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভায় উপস্হিত ছিলেন ডুমুরিয়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান,সমাজ সেবা কর্মকর্তা সুব্রত কুমার বিশ্বাস, উপজেলা আইসিটি কর্মকর্তা শেখ সুমন আহমেদ, সকা ১০টায় ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এস এম জাহাঙ্গীর আলম সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ মাহতাব হোসেন, সিনিয়র সাংবাদিক মোঃ বিলায়েত হোসেন,শেখ হাবিবুর রহমান, শেখ জাহিদুর রহমান বিপ্লব, শেখ সিরাজুল ইসলাম, ইলিয়াস হোসাইন, এনামুল বাসার টিটো, আশরাফুল আলম,আব্দুস সালাম,
এফ এম‌ মনির হোসেন, সুব্রত কুমার ফোজদ্দার, মহিদুল ইসলাম খান, আরিফুজ্জামান নয়ন, এস কে বাপ্পী, গাজী মোঃ সোহেল, ফরিদুল ইসলাম, মোঃ আজহারুল ইসলাম,বাঁধন প্রমুখ।।
আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT