খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি

২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধারঃ উদ্ধারকারী দলকে পুরস্কৃত করলেন পুলিশ কমিশনারঃ

[ccfic]

ডেক্স : আজ ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বেলা ১১.৩০ ঘটিকায় কেএমপি হেডকোয়ার্টার্স কামিশনারের কার্যালয়ে কেএমপি’র হরিণটানা থানা পুলিশের সফল অভিযানে ২৭ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার ও এক মাদক কারবারি গ্রেফতার হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তাদের পুরস্কৃত করলেন কেএমপি কমিশনার জনাব মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা।

আজ এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে সাহসিকতা, পেশাদারিত্ব ও দক্ষতার সাথে অভিযান পরিচালনা করে কেএমপি’র স্মরণকালের এই বিপুল পরিমাণ মাদক উদ্ধার করায় উদ্ধারকারী টিমের সদস্য এসআই (নিঃ) মোঃ রাসেল হোসাইন, এসআই (নিঃ) মোঃ রফিকুল ইসলাম, এসআই (নিঃ) মোঃ রেজোওয়ান উজ্জামান, এএসআই (নিঃ) মোঃ আল মামুন, এএসআই (নিঃ) মোঃ আরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ শরিফুল ইসলাম, এএসআই (নিঃ) মোঃ তহিদুল ইসলাম, কনস্টেবল মোঃ হামিম মিয়া, কনস্টেবল জিএম মানিক মিয়া, কনস্টেবল সুমন কুমার সাহা এবং কনস্টেবল রায়হানদেরকে নগদ অর্থ প্রদান করা হয়। পুলিশ কমিশনার মহোদয় বলেন, মাদকের বিরুদ্ধে কেএমপি’র অবস্থান শূন্য সহনশীলতা এবং নগরীকে মাদকমুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি আরও জানান, ভালো কাজের স্বীকৃতি প্রদান ও পুরস্কার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে, যা সদস্যদের দায়িত্ব পালনে আরও উৎসাহ ও প্রেরণা জোগাবে।

এসময় উপস্থিত ছিলেন কেএমপি’র ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর) অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি প্রাপ্ত জনাব এম, এম শাকিলুজ্জামান; ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ তাজুল ইসলাম, বিপিএম-সেবা; বিশেষ পুলিশ সুপার (সিটিএসবি) জনাব মোহাম্মদ আনোয়ার হোসেন; সহকারী পুলিশ কমিশনার (সোনাডাঙ্গা জোন) জনাব মোঃ হুমায়ুন কবিরসহ বিভিন্ন পদমর্যদার পুলিশ সদস্যবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT