খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা

রাজশাহীর কাটাখালী সীমান্তে বিজিবির সফল অভিযানে ০৩ জন মাদক ব্যবসায়ীসহ মাদকদ্রব্য আ’ট’ক

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার  :

১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ আনুমানিক ১১.৪৫ ঘটিকায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি’র আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, কাটাখালী থানাধীন পূর্ব বাতান এলাকার খয়ের বাগান নামক স্থান দিয়ে কিছু মাদকদ্রব্য পাচার হবে।

উক্ত তথ্যের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনার জন্য কাটাখালী থানাধীন পূর্ব বাতান এলাকার খয়ের বাগানের ভিতরে এ্যাম্বুস করে থাকে। দীর্ঘ সময় এ্যাম্বুসে থাকার পর দেখতে পায় যে, কতিপয় মাদক ব্যবসায়ী নদী পথে আন্তর্জাতিক সীমানা অতিক্রম করে ইঞ্জিন চালিত নৌকা যোগে খয়ের বাগানের দিকে আসছে। মাদক ব্যবসায়ীরা খয়ের বাগানের কাছাকাছি আসার পর বিজিবি’র আভিযানিক দল কর্তৃক ঘটনাস্থলেই ০২ জন আসামী যথাক্রমে (১) মোঃ হৃদয় হোসেন (২৩), পিতা-মোঃ বাদশা মিয়া, গ্রাম-চর মুক্তারপুর, পোস্ট-মুক্তারপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী এবং (২) মোঃ রাহুল মিয়া (১৯), পিতা-মোঃ মতিউর ইসলাম, গ্রাম-টাংগন, পোস্ট-চৌমুহনী, থানা-চারঘাট, জেলা-রাজশাহী’কে *১৯০ বোতল ভারতীয় Escuf সিরাপ, ০১ টি ইঞ্জিন চালিত নৌকা, ০২ টি এনড্রয়েড মোবাইল এবং ০১ টি হাসুয়াসহ* গ্রেফতার করতে সক্ষম হয়।

পরবর্তীতে ভারতীয় বিএসএফ এর সহযোগীতায় উক্ত ঘটনার সাথে জড়িত আরো ০১ জন আসামী মোঃ সজল মিয়া (৩৫), পিতা-মোঃ মঞ্জুর হোসেন, গ্রাম-টাংগন, পোষ্ট-চৌমুহনী, থানা-চারঘাট, জেলা-রাজশাহী’কে গ্রেফতার করতে সক্ষম হয়। উল্লেখ্য যে, উক্ত মাদক পাচারের মূল হোতা ও এজাহার নামীয় পলাতক আসামী মোঃ মিলন ফাহতা (৩৫), পিতা-মৃত ছুলেমান আলী, গ্রাম-চকমুক্তারপুর, পোষ্ট-মুক্তারপুর, থানা-চারঘাট, জেলা-রাজশাহী’কে ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারের জন্য সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারী ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।

আটককৃত ০৩ জন আসামীসহ জব্দকৃত মালামাল কাটাখালী থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT