খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক
  তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের
  তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের
  কাল শুরু এসএসসি পরীক্ষা, মানতে হবে ১৪ নির্দেশনা
  তড়িঘড়ি সংস্কারে যশোরের সড়ক :টেকসইতা নিয়ে প্রশ্ন

ফরিদগঞ্জে ধানের শীষে ভোট দেওয়ার প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী আহত

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ধানের শীষে ভোট দেওয়াকে কেন্দ্র করে রাজনৈতিক বিরোধের জেরে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছে। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার ১ নং বালিথুবা ইউনিয়নের তরজিরান্তি এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মিন্টু মিজি (৫৩) তরজিরান্তি মিজি বাড়ির বাসিন্দা। তিনি অভিযোগ করেন, ধানের শীষ প্রতীকে ভোট দেওয়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে স্থানীয় মোশারফ গাজী (৪০), রাজু গাজী (৩০) ও খোকন পলোয়ান (৩৮) তার ওপর হামলা চালায়।

অভিযোগে উল্লেখ করা হয়, শুক্রবার সকালে তরজিরান্তি এলাকার একটি চায়ের দোকানের সামনে মিন্টু মিজিকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাথি মারা হয়। পরে লাঠি ও লোহার রড দিয়ে পিঠ, হাত ও পায়ে আঘাত করা হয়। একপর্যায়ে মোশারফ গাজী কাঠের রুয়া দিয়ে তার মাথায় আঘাত করার চেষ্টা করলে সেটি লক্ষ্যভ্রষ্ট হয়ে বাম হাতে লাগে। এতে তার হাত ফেটে রক্তাক্ত জখম হয়।
স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করেন। সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে এনে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মিন্টু মিজি আরও অভিযোগ করেন, হামলাকারীরা মামলা করলে প্রাণনাশ ও লাশ গুমের হুমকি দিয়েছে। পরে পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তিনি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। মোশারফ গাজীর নেতৃত্বে হামলাকারীরা একই উপজেলার বিএনপির বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী মোঃ আব্দুল হান্নানের সমর্থক।

এ বিষয়ে ইউপি সদস্য মোঃ সাগর মেম্বার জানান, ঘটনাটা খুবই দুঃখজনক আমি বিষয়টি অবগত হয়েছি। সাইকেলের গ্যারেজ ব্যবসায়ী মিন্টু মিজিকে মোশাররফ সহ আরো দুইজন হামলা করেছে। এছাড়া আমিও ধানের শীষের সমর্থক হওয়ায় নাজির গাজী, আলাউদ্দিন গাজী, মোশারফ গাজী, রাজু গাজীসহ কয়েকজন আমাকে বিভিন্নভাবে বোনকে তুমি কে প্রদান করছে। আমিও নিজে নিরাপত্তাহীনতায় রয়েছি।এ ঘটনার আইন শৃঙ্খলা কারে বাহিনীর কাছে আমি সুষ্ঠু বিচার দাবি করছি।

এ ঘটনায় অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তবে পুলিশ জানিয়েছে, অভিযোগ পেয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT