খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক
  তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

হাতপাখা বিজয়ী হলে সকল ধর্মের মানুষ নিরাপদ থাকবে’- মুফতী আমানুল্লাহ

[ccfic]

শেখ নাসির উদ্দিন, খুলনা: ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত খুলনা ২ আসনের হাতপাখা মার্কার প্রার্থী আলহাজ্ব মুফতী আমানুল্লাহ বলেছেন, নির্বাচনের আগে সবাই উন্নয়নের ফুলঝুড়ি আপনাদের সামনে উপস্থিত করে। কিন্তু একদল ক্ষমতায় এলে আরেক দল বাড়িতে থাকতে পারে না। পালিয়ে বেড়াতে হয়। আমি কথা দিচ্ছি, হাতপাখা প্রতিককে আপনারা বিজয়ী করলে কাউকে আর বাড়ি ছাড়া হতে হবে না। সকল দল-মত ও সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে। দুর্নীতি দুর করা হবে, সন্ত্রাস নির্মূল করা হবে, বিদেশিদের তাঁবেদারি থেকে মুক্ত হবে দেশ।

সোমবার (৯ ফেব্রুয়ারি’২৬) বিকাল ৫ টায় ময়লাপোতা মোড়ে খুলনা ২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির উদ্যোগে প্রচারণার শেষ দিনে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে মুফতী আমানুল্লাহ উপরক্ত মন্তব্য করেন।

মুফতী আমানুল্লাহ তরুণ ভোটারদের উদ্দেশ্যে বলেন, স্থানীয় নির্বাচন আর জাতীয় নির্বাচন এক না। জাতীয় সংসদ নির্বাচনে বিজয় ব্যক্তি ও দল সংসদে আইন রচনা করে। সেই আইনে দেশ চলে। ব্যক্তি ভালো হলেও নীতি যদি ভালো না হয় তাহলে খারাপ নীতিতে দেশ ভালো চলে না।

নির্বাচনী জনসভা খুলনা ২ আসনের নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক ও নগর সিনিয়র সহ-সভাপতি শেখ মোঃ নাসির উদ্দিন এর সভাপতিত্বে ও নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়কারী মুফতি ইমরান হুসাইনের পরিচালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি আলহাজ্ব আবু তাহের, মুফতী মাহবুবুর রহমান, শোয়েব আলী, আবু মোঃ বেলাল, জয়েন্ট সেক্রেটারী মাওঃ দ্বীন ইসলাম, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব মোমিনুল ইসলাম, নগর সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, মোঃ ফেরদৌস গাজী, মোঃ মইন উদ্দিন, , মুফতী আমানুল্লাহ, নুরুজ্জামান বাবুল, মোঃ কবির হোসেন হাওলাদার, আব্দুল মান্নান, আলহাজ্ব নজরুল ইসলাম, গাজী মুরাদ, আব্দুর রশিদ, মোঃ আলাউদ্দিন সরদার, এস এম আরিফুর রহমান, মোঃ তরিকুল ইসলাম, গোলাম মোস্তফা, কবির হোসেন, মাওঃ ফজলুল কাদের, আবুল হোসেন, মাওঃ হাবিবুল্লাহ গাজী, মাওঃ নাসিম উদ্দিন, হাজি মারুফ রহমান, মোঃ মনির হোসেন, মাওঃ আব্বাস আমীন, মোমিনুল ইসলাম নাসিব, নাজমুল ইসলাম, মোঃ হাসান, ইমাম গাজী, ডাঃ আয়নাল হক, মোঃ ইসমাইল হোসেন, আনোয়ার হোসেন, কামাল গাজী, আব্দুর রহমান সবুজ, আবরার, হাবিবুল্লাহ মিসবাহ, আমিনুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, ফাহিমুর রহমান, সাব্বির আহমেদ, রেজাউল করিম, রাজ, শাহরিয়ার নাফিস, নুরুল করিম,উসামা আবরার, আরাফাত শিকদার, প্রমূখ সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও সকাল ১০ টা থেকে সদর থানার ২২ নং ওয়ার্ডের নগরীর নতুন বাজার, শহীদ মিনার চত্বর, বাঁশ পট্টি, কাঁচা বাজার, ওয়াপদা রোড, নতুন বাজার চর, লঞ্চ ঘাট, রুপসা কাঁচা বাজার, রুপসা ট্রাফিক মোড়, বায়তুশ শরফ রোডসহ বিভিন্ন স্থানে গণসংযোগ ও ভোটারদের সাথে মতবিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ মোঃ নাসির উদ্দিন, মাওঃ আব্দুল্লাহ আল মামুন, আলহাজ্ব আবু তাহের, মাওঃ দ্বীন ইসলাম, মোঃ সাইফুল ইসলাম, ফেরদৌস গাজী সুমন, আব্দুর রশিদ, মোঃ মইন উদ্দিন, মুফতী আমানুল্লাহ, মিরাজ মহাজন, মোঃ জাবের, মোঃ রফিকুল ইসলাম, মোঃ ইলিয়াস হোসেন প্রমুখ নেতৃবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT