খুলনা, বাংলাদেশ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক
  তেরখাদায় চেয়ারম্যানের স্ত্রীকে ঘিরে ভাইরাল পোস্ট,ঘটেনি এমন কোনো ঘটনা; আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পুলিশের

রাজশাহী নগরীতে ডিবি’র অভিযানে ৪ মাদক কারবারি গ্রেপ্তার, উদ্ধার ৬০০ পিস ট্যাপেন্টাডল

[ccfic]

সোহেল রানা,স্টাফ রিপোর্টার  :

রাজশাহী নগরীতে বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শুক্রবার (রাতভর) নগরীর বিভিন্ন থানা এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। অভিযানে আসামিদের কাছ থেকে মোট ৬০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন—
মোঃ টিপু সুলতান (২৮), পিতা: মোঃ হায়দার আলী, সাং: খড়খড়ি ললিতাহার, থানা: চন্দ্রিমা;
রনি আহাম্মেদ (২৫), পিতা: মৃত শাবদুল, সাং: খড়খড়ি গোরস্থানপাড়া, থানা: মতিহার;
মোঃ জাহিদ হাসান (২৫), পিতা: মোঃ নুরুল ইসলাম, সাং: ঘোলহাড়িয়া (ডাঙ্গীরপাড়া), থানা: পবা এবং
মোঃ সুজন আলী (৩০), পিতা: মোঃ নুরুল ইসলাম, সাং: ঘোলহাড়িয়া (মিয়াপাড়া), থানা: পবা।
শনিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেন রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, নগরীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেপ্তারকৃত টিপু সুলতানের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় পূর্বে দুইটি মাদক মামলা চলমান রয়েছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে। পরে শনিবার সকালে তাদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT