
খুলনার সময়ের খবর ডেস্ক :
পাবনার ঈশ্বরদী উপজেলার অরণকোলা পৌরসভার ৬নং ওয়ার্ড গ্রাম জামায়াত অফিসে এক বিশেষ সাংগঠনিক ও নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঈশ্বরদী পৌর আমীর গোলাম আযম খান। সভার মূল আলোচনা ও পৌর আমীরের প্রধান অতিথির বক্তব্যে গোলাম আযম খান স্থানীয় নেতাকর্মীদের সুসংগঠিত হওয়ার এবং জনগণের সেবায় আত্মনিয়োগ করার আহ্বান জানান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-০৪ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যাপক আবু তালেব মন্ডলের পক্ষে প্রচার-প্রচারণা জোরদার করার বিষয়ে বিস্তারিত পরিকল্পনা করা হয়। সভায় উপস্থিত নেতাকর্মীদের মাধ্যমে সাধারণ ভোটারদের মাঝে ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। ৬নং ওয়ার্ডের প্রতিটি ঘরে জামায়াতের দাওয়াত পৌঁছে দিতে এবং তৃণমূল পর্যায়ে দলীয় আদর্শ তুলে ধরতে নেতাকর্মীদের উৎসাহিত করা হয়। অরণকোলা ৬নং ওয়ার্ড জামায়াত অফিসে আয়োজিত এই সভায় স্থানীয় ওয়ার্ড পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী উপস্থিত ছিলেন। সভার শেষে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
