খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

নির্বাচনের প্রস্তুতি যাচাইয়ে গোদাগাড়ী ও তানোরের ভোটকেন্দ্র পরিদর্শনে পুলিশ সুপার

[ccfic]

সোহেল রানা-স্টাফ রিপোর্টার :

রাজশাহীর গোদাগাড়ী ও তানোর উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে ভোটকেন্দ্রসমূহ পরিদর্শন করেছেন রাজশাহী জেলার পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) তিনি গোদাগাড়ী মডেল থানা ও তানোর থানাধীন বিভিন্ন গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকৃত কেন্দ্রগুলোর মধ্যে রয়েছে চর আষারিয়াদহ সরকারি প্রাথমিক বিদ্যালয়, জোগোকুল উচ্চ বিদ্যালয়, মুন্ডুমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাপড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চাপড়া উচ্চ বিদ্যালয়, অলন্দ এ.এম. উচ্চ বিদ্যালয় এবং অলন্দ এ.এম. সরকারি প্রাথমিক বিদ্যালয়। এ সময় ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি, ভোটগ্রহণের পরিবেশ এবং সার্বিক প্রস্তুতি পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন পুলিশ সুপার। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান পিপিএম (বার), পিএইচডি, জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার আফিয়া আক্তারসহ প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। পুলিশ সুপার মোহাম্মদ নাঈমুল হাছান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছে। ভোটারদের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখাই আমাদের প্রধান লক্ষ্য। তিনি আরও বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা বা অনিয়ম প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং নির্বাচনী বিধি-বিধান বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর থাকবে। উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজশাহীর বিভিন্ন উপজেলায় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে। নিয়মিত মনিটরিং ও মাঠপর্যায়ের তদারকির মাধ্যমে একটি গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে কাজ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT