খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

সুশিক্ষা, সুস্থ বিনোদন এবং মহৎ জ্ঞান চর্চা করতে হবে-ইউএনও মোঃ ইবনে আল জায়েদ হোসেন

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

চাঁদপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ সরকারি মডেল পাইলট হাইস্কুল এন্ড কলেজ আয়োজিত বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারী) সকালে অত্র প্রতিষ্ঠানে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, সুশিক্ষার পাশাপাশি খেলাধূলা, সুস্থ বিনোদন এবং মহৎ জ্ঞান চর্চা করতে হবে। কারণ খেলাধূলা শরীর ও মনকে উৎকর্ষ করে। প্রধান অতিথি আরো বলেন, বিশ্বায়নের যুগে তোমরা আধুনিক শিক্ষায় সুশিক্ষিত হয়ে পিতা-মাতার কস্টার্জিত টাকা কাজে লাগাতে হবে এবং দেশ ও জনগণের কল্যাণে নিবেদিত হতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম জাহাঙ্গীর আলম, ইউআরসির ইন্সট্রাক্টর মোঃ জাকির হোসেন, পৌর বিএনপির আহবায়ক কমিটির যুগ্ম-আহবায়ক খালেদ মাহমুদ মিঠু। সভাপতিত্ব করেন, অধ্যক্ষ মোঃ আবু ছাইদ। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাকির হোসেন, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোকেয়া সুলতানা, প্রধান শিক্ষক আনোয়ার হোসেন। শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ হোসাইনুল আজম। অনুষ্ঠান সঞ্চালন করেন, প্রভাষক মোঃ কামরুল হাসান। আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ী এবং রানার্স আপ ও কৃতি মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার তুলে দেন। উপস্থিত ছিলেন, সাবেক উপাধ্যক্ষ শাহ জামাল তালুকদার, আনিসুর রহমান তালুকদার, সাবেক কাউন্সিলর মনির হোসেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক এনায়েত মজুমদার,, সহকারী অধ্যাপক মোস্তাফিজুর রহমান, সহকারী অধ্যাপক মালেকা পারভীন, প্রভাষক তাজুল ইসলাম, সিনিয়র শিক্ষক জহিরুল ইসলাম, সিনিয়র শিক্ষক মিজানুর রহমান সহ শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবকবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT