খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

১৩ তারিখে নতুন সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে- জামায়াতে আমীর ডা. শফিকুর রহমান

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

বিগত ৫৪ বছরে যারা ক্ষমতায় ছিলেন তারা আমাদেরকে চাঁদাবাজি টেন্ডারবাজি মামলাবাজি ফ্যাসিবাদ এবং বিচারহীনতা উপহার দিয়েছে। এই বাংলাদেশকে পাল্টে দিয়ে আমরা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই। ১৩ তারিখের সূর্য উদিত হবে নতুন বাংলাদেশকে কাঁধে নিয়ে, ইনশাআল্লাহ। মহান রাব্বুল আলামিন যদি আমাদেরকে সুযোগ দেন, তবে আমাদের দুই হাতের ১০ আঙ্গুলের চেয়েও দেশটা পরিস্কার থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে (৬ ফেব্রুয়ারী) শুক্রবার বেলা ১২টায় পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে ১১ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদের দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান। বাউফল উপজেলা জামায়াতে ইসলামি আমির মাওলানা ইসহাকের সভাপতিত্বে আয়োজিত নির্বাচনী জনসভায়, বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাকসুর ভিপি সাদিক কায়েম, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বরিশাল মহানগরী আমির জহির উদ্দিন বাবুর, পটুয়াখালী জেলা আমির নাজমুল হোসেন, ছারছীনা দরবার শরীফের ছোট হুজুর আরিফ বিল্লাহ সিদ্দিকী, জাতীয় নাগরিক পার্টি এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহীন ও পটুয়াখালী-২ (বাউফল) আসনের দাঁড়িপাল্লা প্রতিকের প্রার্থী ড.শফিকুল ইসলাম মাসুদ। আয়োজিত জনসভায় জেলা, বিভাগ ও উপজেলার ১১দলীয় জোটের প্রার্থীরা অংশ গ্রহন করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT