খুলনা, বাংলাদেশ | ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ডুমুরিয়ায় প্রকৌশলী সুবোধ মণ্ডলের স্মরণে জ্ঞাতিভোজ ও স্মরণানুষ্ঠান
  সরকারকে পর্যালোচনার সময় না দিয়ে বিরোধী দলের লং মার্চ অনুচিত: চিফ হুইপ
  রিপাবলিকান প্রার্থীদের জয়ে ৪০ থেকে ৫০ কোটি ডলার ঢালবেন ট্রাম্প ​নিজস্ব প্রতিনিধি:
  খুলনা বিশ্ববিদ্যালয়ের দু’দিনব্যাপী ‘স্কলারশিপ ফেস্টিভ্যাল’ অনুষ্ঠিত:
  চুকনগরে উৎসবের রঙে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ২৪ মন্দিরের ভক্তদের অংশগ্রহণে বর্ণাঢ্য শোভাযাত্রা
  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

বসন্তের শুরুতেই আমের গাছ মুকুলে মুকুলে সেজেছে ।

[ccfic]

নিজেস্ব প্রতিনিধ : দেখতে দেখতে শীত শেষ হতে না-হতেই, বসন্তের বার্তা নিয়ে এলো দেশি প্রজাতির সব আমগাছ, হলুদ লাল সাদা মুকুলে সেজেছে প্রতিটি আমের গাছ।দেখলে মনে হবে এ-যেনো সারি সারি বিভিন্ন ফুলের বাগান। শহর বন্দর,গ্রাম গঞ্জের প্রতিটি বাড়ির আঙ্গিনা সহ ঝোপঝাড় পুকুর পাড়, সবখানেই দেশিয় জাতের সব আমগাছ গুলোতে নুতান মুকুল এসেছে। যদি আপনার বাড়ির আঙ্গিনায় আমগাছ থাকো তো! আমার কথাগুলো আপনি মিলিয়ে দেখবেন আমার সাথে আপনার অনুভুতির কতটা মিল। আপনি লক্ষ করবেন ছোট্ট বড়ো এ-সব ফুল বা মুকুল থেকে মধু সংগ্রহ করছে, নানা প্রজাতির মাছি, মৌ-মাছি প্রজাপতি সহ মধু সংগ্রহ কারী সব ধরনের পোকা মাকড়। এ-সব দেখার পরে অবশ্যই আপনার প্রান জুড়িয়ে যাবে। আমি

বলছিলাম আমার অনুভূতির কথা। এদিকে দেশি অথবা বিদেশি আমের গাছ, বা আমকে আমরা বুঝি এ-ভাবে। যেমন আমাদের দেশে প্রাচীন কাল থেকে যে সকল আম ও আমের গাছ দেখে এসেছি, যেমন টক মিষ্টি, বড়ো ছোটো এ-রকম অনেক প্রকার আম, পরবর্তীতে বহু বছর ধরে বিদেশি জাতের আম ও আমের কলমের মাধ্যমে কৃত্রিম উপায়ে উত্তর বঙ্গের কয়েকটি জেলা যেমন রাজশাহী চাপাই নবাবগঞ্জ রংপুর সহ বহু জেলায় ছড়িয়ে পড়ে বিদেশি কলামের এ-সব আমের চাষাবাদ। এ-সব আমের নাম হলো মালঠা, ফজলি, গোপাল ভোগ, আম রুপালি, আশ্বিনি, ব্যাল খোশ, রাধাভোগ আম শিদুর সহ শতো প্রজাতির আম রয়েছে এখানে। আর এসব আমের গাছে মুকুলও আসবে আরো কিছুদিন পড়ে। এমনটা জানিয়েছেন এলাকার অনেক আমচাষী গন। আমার দেখা দেশের প্রায় প্রতিটি জেলাতেই কম বেশি দেশি বিদেশি ছোটো বড়ো আম গাছের বাগান রয়েছে। সেখানে গেলেই আপনাদের চোখে পড়বে এ-ধরনের নানা প্রজাতির আমের গাছ। লক্ষ্য করবেন গত দু-তিন বছর ধরে হাট বাজার গুলোতে দেখা মিলেছে লম্বা টাইপের এক ধরনের নুতন জাতের আম। এমন আরো বহু প্রজাতির আমের দেখা হয়তো আগামীতে পাওয়ার আশা রাখছি।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT