খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

রামগড়ে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্পে সেবা পেল সাধারণ মানুষ

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

খাগড়াছড়ির রামগড় উপজেলায় ‘স্বাস্থ্য কার্ড তারেক রহমানের অঙ্গীকার, সুস্বাস্থ্য হোক সকল জনতার অধিকার’ এই শ্লোগানকে সামনে রেখে ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প এবং বিনামূল্যে ওষুধ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি ২০২৬) সকাল থেকে বিকাল পর্যন্ত উপজেলা শিল্পী কমিউনিটি সেন্টারে আয়োজিত এ কর্মসূচিতে স্কয়ার, ড্রাগ ইন্টারন্যাসনাল লি: ও অপসোনিন ফার্মা এবং নিউরন ডায়াগনষ্টিক সেন্টার সার্বিক সহযোগিতায় ছিলেন। চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বিথী। আয়োজকরা এ প্রতিনিধিকে জানান, প্রায় তিন শতাধিক সাধারন নারী ও পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। এসময় চিকিৎসা প্রদান করেন ডা: স্নেহাশিস মহাজন, ডাঃ বিজয় মজুমদার, ডা: অরুপ ধর, ডা ইমাদ উদ্দিন চৌধুরী, ফাতিন ইশরাক, ডাঃ আইচুক রোয়াজা। এসময় ওয়াদুদ ভূঁইয়া ফাউন্ডেশনের রামগড় উপজেলা সভাপতি মোহাম্মদ রায়হানের সঞ্চালনায় জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মদ ভূঁইয়া, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক তাসিলিয়া সিরাজ সীমা, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূইয়া মিঠু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেফায়েত উল্লাহসহ জেলা উপজেলার বিভিন্ন স্থরের বিএনপি পরিবারের নেতা-কর্মীগন উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT