খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

বিজিবি রাজনৈতিক নিরপেক্ষতা বজায় রেখে সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও রাজনৈতিকভাবে সম্পূর্ণ নিরপেক্ষ বাহিনী হিসেবে দায়িত্ব পালনে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন মারিশ্যা জোন (২৭ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ জাহিদুল ইসলাম, পিএসসি। আজ শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বেলা ১১টায় রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) সদর দপ্তরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং জনগণের ভোটাধিকার সুরক্ষায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করবে। তিনি জানান, সরকার ও নির্বাচন কমিশনের সকল নির্দেশনা বিজিবি কঠোরভাবে অনুসরণ করছে এবং রাজনৈতিকভাবে নিরপেক্ষ থেকে সকল প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করছে। গত ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে সারাদেশে পূর্ণমাত্রায় বিজিবি মোতায়েন রয়েছে। দেশের ৪ হাজার ৪২৭ কিলোমিটার সীমান্ত সুরক্ষিত রেখেই সারা দেশে ৩৭ হাজারেরও বেশি বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানান তিনি। মারিশ্যা ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় ড্রোন, নাইট ভিশন গগলস ও বাইনোকুলারের মাধ্যমে টহল ও নজরদারি বৃদ্ধি করা হয়েছে। তিনি আরও বলেন, রাঙ্গামাটি-২৯৯ সংসদীয় আসনের বাঘাইছড়ি উপজেলায় একটি পৌরসভা ও পাঁচটি ইউনিয়নের ২১টি ভোটকেন্দ্রে চারটি বেস ক্যাম্প থেকে ছয়টি প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছে। এছাড়া উপজেলার ৩৯টি দুর্গময় ভোটকেন্দ্রের মধ্যে পাহাড়ি এলাকায় ছয়টি হেলিশট ভোটকেন্দ্র রয়েছে, যার মধ্যে দুইটি মারিশ্যা ব্যাটালিয়নের আওতায়। প্রেস ব্রিফিংয়ে মারিশ্যা ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অমিত কুমার সাহা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT