খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

ভোলা ১ আসনে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের পক্ষে ইলিশায় নির্বাচনী মহিলা সমাবেশ

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

ভোলা-১ আসনে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি-বিজেপি জোট সমর্থিত প্রার্থী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের পক্ষে এক নির্বাচনী মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় ইলিশা নিজাম হাসিনা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে ভিন্ন ভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক নারী নেত্রী ও সমর্থক অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, দেশের গণতন্ত্র রক্ষা ও ভোটাধিকার প্রয়োগে নারীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা ব্যারিস্টার পার্থকে বিজয়ী করার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। বক্তারা আরও বলেন, জনগণের প্রত্যাশা পূরণ, সুশাসন প্রতিষ্ঠা এবং এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে এই নির্বাচনে পরিবর্তন প্রয়োজন। নারীদের ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানানো হয়। সমাবেশে বিভিন্ন পর্যায়ের মহিলা নেত্রী বক্তব্য রাখেন এবং নির্বাচনী প্রচারণা জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন। বক্তারা শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন সম্পন্ন করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন। শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাবেশের সমাপ্তি ঘোষণা করা হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT