খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে টাকা ছড়ানোর অভিযোগে বিএনপি প্রার্থীর সংবাদ সম্মেলন

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র ফুটবল প্রতীকের প্রার্থী মুজাহিদ বেগের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা, দ্বিচারিতা, সাবেক এমপি নিক্সন চৌধুরীর ছায়া প্রার্থী হিসেবে পেশী শক্তি ও কালো টাকার ব্যবহার, বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে হামলা মামলার হুমকিসহ একাধিক অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন বিএনপি মনোনীত এমপি প্রার্থী মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় ফরিদপুরের সদরপুর উপজেলা বিএনপি নির্বাচনী কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে শহিদুল ইসলাম খান বাবুল তার লিখিত বক্তব্যে বলেন, রাতের ভোটের কারিগর শেখ হাসিনার ভাতিজা সাবেক এমপি নিক্সন চৌধুরী দেশ ছেড়ে পালিয়ে গেলেও স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগকে ‘ছায়া প্রার্থী’ হিসেবে ব্যবহার করছেন। এবং এমপি থাকাকালীন তার লুট করা অবৈধ কালো টাকা ছড়িয়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করছেন একই সাথে এলাকায় ভয়ের রাজত্ব কায়েমের চেষ্টা করছেন। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ স্ববিরোধী ও দ্বিচারিতামূলক বক্তব্যের মাধ্যমে প্রশাসনকে প্রভাবিত করার পাশাপাশি বিএনপি প্রার্থীকে প্রশ্নবিদ্ধ করতে নানা ধরণের মিথ্যাচার করছেন এবং তিনি (মুজাহিদ) সংসদ নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র করছেন বলে দাবি করেন তিনি। এ সময়ে তিনি বলেন, মুজাহিদ বেগ নিক্সন চৌধুরীর আওয়ামীলীগকে পুনর্বাসনের চেষ্টা করছেন। নিক্সনের এপিএস, বাশার, পি.এস লিয়ন, নজরুল নিয়মিত মুজাহিদ বেগের সাথে যোগাযোগ রাখেন বলেও তিনি সংবাদ সম্মেলনে উল্লেখ করেন। তিনি উপস্থিত মিডিয়া কর্মীদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বিএনপির কোন নেতাকর্মী মুজাহিদের কোন নেতাকর্মীর গায়ে একটি আঁচড়ও দেয় নি। অথচ, তিনি অহেতুক বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে মিথ্যাচারে লিপ্ত রয়েছেন। সংবাদ সম্মেলনে সদরপুর উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুত জামান বদু, সদস্য সচিব মোঃ তরিকুল ইসলাম কবির মোল্লা, যুগ্ম আহবায়ক বাহালুল মাতুব্বর, কেএম আবু সাইদ, ফরিদপুর, ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন উপজেলার প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মী এবং বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখক নেতা কর্মী উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT