খুলনা, বাংলাদেশ | ১০ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ | ২৪শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনায় নিখোঁজের ১২ ঘন্টা পর শিশুর মরদেহ উদ্ধার
  খুলনায় স্বামী হত্যার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে.
  সরকারি ব্রজলাল (বিএল) কলেজ খুলনায় আইন-শৃঙ্খলা বিষয়ক আলোচনা সভায় কেএমপি কমিশনারঃ
  সামনে তেল ও জিনিসপত্রের দাম বেড়ে যাবে : মির্জা ফখরুল 
  কে এম পি পুলিশ লাইন্সে মধ্যাহ্নভোজনে আমন্ত্রিত ক্ষুদে মেহমান:
  কূটনীতিকদের সঙ্গে বিরোধীদলীয় নেতার ঈদ শুভেচ্ছা বিনিময়
  রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অংশগ্রহণে ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
  খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত
  মোনাজাতে যুদ্ধ বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
  প্রধানমন্ত্রীর পরিবারের সঙ্গে ড. ইউনূসের ঈদের শুভেচ্ছা বিনিময়

আপনারা দুই দিনের বৈরাগী শিবিরকে নিশ্চহ্ন করার স্বপ্ন দেখলে আপনারাই বিলীন হয়ে যাবেন

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

ইসলামী ছাত্র শিবিরের ৪৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালি ও ছাত্র জমায়েত অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ ফেব্রুয়ারী) বিকালে সাতক্ষীরা শহর শিবিরের আয়োজনে শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্ক হতে এক বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তুফান কোম্পানির মোড়ে ছাত্রজমায়েতে অংশ নেয়। সাতক্ষীরা শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. মেহেদী হাসানের সঞ্চালনায় ছাত্র জমায়েত ছাত্র জমায়েতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা শহর জামায়াতের সেক্রেটারি খোরশেদ আলম, সহকারী সেক্রেটারি এ্যাডভোকেট আবু তালেব, সাতক্ষীরা শহর জামায়াতের ৮ নং ওয়ার্ড আমীর মোঃ আব্দুল গফুর।

এসময় সাতক্ষীরা শহর ছাত্রশিবিরের অফিস সম্পাদক মো. নুরুন্নবী, অর্থ সম্পাদক মো. আরিফ বিল্লাহ, সাহিত্য সম্পাদক আবু সালেহ সাদ্দাম, প্রকাশনা সম্পাদক হাফেজ আনিসুর রহমান, এইচআরডি সম্পাদক মুহা. শারাফাত হুসাইন লিটিল, তথ্য ও মিডিয়া সম্পাদক মো. মাসুদ রানা, দাওয়া সম্পাদক আল রাজীব, গবেষণা সম্পাদক মো. আফজাল হোসেন, তথ্য প্রযুক্তি ও প্রচার সম্পাদক মো. ওয়ালীউল্লাহ, স্পোর্টস সম্পাদক হাফেজ এবাদুল ইসলাম, আইন ও মানবাধিকার সম্পাদক মো. আতিক মুজাহিদ, মাদ্রাসা সম্পাদক মো. শাহনেওয়াজ, কলেজ সম্পাদক শামীম হোসেন, সরকারি কলেজ সভাপতি মোঃ রফিকুল ইসলাম, সিটি কলেজ সভাপতি মোল্ল্যা ইব্রাহিম খলিলুল্লাহ পউপস্থিত ছিলেন। এসময় শহর শিবিরের সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন, আপনারা দুই দিনের বৈরাগী শিবিরকে নিশ্চহ্ন করার স্বপ্ন দেখলে আপনারাই বিলীন হয়ে যাবেন। ফ্যাসিস্ট সরকার শিবিরের নেতাকর্মীদের গুম, হত্যা, নির্যাতন করেও শিবির ও ইসলামী আন্দোলনের নেতাকর্মীদের নিশ্চিহ্ন করতে পারেনি। আর আপনারা শিবিরকে হজম করবেন। শিবিরকে হজম করতে গেলে পেট বাস্ট হয়ে যাবে। তিনি আরো বলেন, ছাত্রশিবির একটি আদর্শিক সংগঠন এবং দেশ ও ইসলাম রক্ষার তাগিদে তারা যেকোনো প্রতিকূলতা মোকাবিলা করতে প্রস্তুত। এসময় সমাবেশে উপস্থিত সকলের দূর্নীতি চাঁদাবাজ এর বিরুদ্ধে লাল কার্ড দেখিয়ে প্রতিবাদ করেন। মিছিলে সমাবেশে ইসলামী ছাত্র শিবিরের হাজার নেতাকর্মী ও ছাত্রজনতা অংশ নেয়, শান্তিপূর্ণভাবে কর্মসূচি সফল করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT