খুলনা, বাংলাদেশ | ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ | ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মাজারে মানসিক ভারসাম্যহীন এক নারী, পরিবারের সন্ধান চেয়ে পুলিশের অনুরোধ.
  ডুমুরিয়ায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রঘুনাথপুর ইউনিয়নে প্রস্তুতি সভা
  ডুমুরিয়ার ১৮ মাইল বাজারে এমপি লবি ও তার সহধর্মিণীর রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল
  খর্নিয়া হাইস্কুলে সাবেক ছাত্রদল নেতা মোজাহিদ সভাপতি নির্বাচিত
  কেশবপুর প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
  সুনামগঞ্জের লাউড়েরগর গ্রামে আসাদ মিয়ার ঘর থেকে ৩০০ বোতল ফেনসিডিল,ফোসকাসহ ভারতীয় পণ্য জব্দ।
  খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে KU Insiders-এর টানা ৩য় বারের মতো বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত:
  খুলনায় মাদক ও আধিপত্য বিস্তারের দ্বন্দ্বে জোড়া খুন, গ্রেপ্তার ৩
  জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনিযুক্ত মন্ত্রীদের শ্রদ্ধা
  ভারতীয় মোটরসাইকেলসহ চোরাচালান চক্রের ৯ সদস্য গ্রেপ্তার

শ্রমিক লীগের তালিকা থেকে সাবেক বিএনপি নেতার নাম প্রত্যাহারের দাবি 

[ccfic]

খোরশেদ আলম,নিজস্ব প্রতিনিধি।।

পাইকগাছা পৌরসভা জাতীয় শ্রমিক লীগের আহবায়ক কমিটির নামের তালিকা থেকে নিজের নাম প্রত্যাহারের দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন সাবেক বিএনপি নেতা মোঃ জাকির হোসেন। পৌরসভার ৩নং ওয়ার্ড বান্দিকাটী গ্রামের মৃত জিন্নাত আলী গাজীর ছেলে জাকির হোসেন বিজ্ঞপ্তির মাধ্যমে এ সংক্রান্ত বিবৃতি দিয়েছেন। বিবৃতির মাধ্যমে তিনি জানান পেশায় আমি একজন মৎস্য ব্যবসায়ী। ঐতিহ্যবাহী পাইকগাছা মৎস্য আড়ৎদারি সমবায় সমিতির সদ্য বিদায়ী সাবেক সভাপতি ছিলাম। এছাড়া  রাজনৈতিক ভাবে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পাইকগাছা পৌরসভার ৩ নং ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক ও ছিলাম। সম্প্রতি বিভিন্ন সূত্রে  জানতে পারলাম জাতীয় শ্রমিক লীগের পাইকগাছা পৌরসভা আহবায়ক কমিটির নামের তালিকায় যুগ্ম আহবায়ক হিসেবে আমার নাম রয়েছে। এটি দেখে আমি বিস্মিত এবং হতবাক হয়েছি। আমি জাতীয়তাবাদী আদর্শ পরিপন্থি কোন রাজনৈতিক সংগঠনের সাথে আমার কোন সংশ্লিষ্টতা নেই । জাতীয়তাবাদী দল বিএনপি করার কারণে রাজনৈতিক ভাবে আমাকে হয়রানি এবং  নাশকতা মামলার আসামি হতে হয়েছে। ২৪-১২-২০১৮ সালে লস্কর ইউনিয়নের আলমতলাস্থ আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগে পাইকগাছা থানায় দায়ের কৃত ১৩ নং নাশকতার মামলায় আমাকে ৯ নং আসামি করা হয়। রাজনৈতিক ভাবে আমার সুনাম নষ্ট এবং ভাবমূর্তি ক্ষুন্ন করতে কে বা কারা আমার অগোচরে জাতীয় শ্রমিক লীগের পাইকগাছা পৌরসভা আহবায়ক কমিটির নামের তালিকায় যুগ্ম আহবায়ক হিসেবে আমার নাম ব্যবহার করেছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং জাতীয় শ্রমিক লীগের কথিত তালিকা থেকে আমার নাম প্রত্যাহার করার জন্য অনুরোধ করছি।  একই সাথে আমি ঘোষণা করছি যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ছাড়া জাতীয় শ্রমিক লীগ সহ অন্য কোন রাজনৈতিক সংগঠনের সাথে আমার কোন সংশ্লিষ্ট ছিল না, নেই এবং ভবিষ্যতে ও কোন দিন থাকবে না। আমি স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আদর্শ কে অনুসরণ এবং  হৃদয়ে ধারণ করে সকল কর্মকাণ্ড করবো সেই প্রত্যয় ব্যক্ত করছি। জাকির হোসেন জুলাই গণঅভ্যুত্থানে নিহত সকল শহিদদের রুহের মাগফিরাত এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা ও তারই যোগ্য উত্তরসূরী তারেক রহমানের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করেন।।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT