খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

হাজারীগঞ্জে মহিলা সমাবেশে জামায়াত ক্ষমতায় গেলে শিশু ও বয়স্কদের ফ্রি চিকিৎসা সেবা দেওয়া হবে

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

আগামীতে বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় গেলে পাঁচ বছরের নীচে শিশু এবং ৬০ বছরের ঊর্ধ্বে বয়স্কদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা চালু করা হবে ভোলা-৪(চরফ্যাশন ও মনপুরা) আসনের জামায়াত মনোনীত, ইসলাম ও ১১ দলীয় জোটের সমর্থিত সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোস্তফা কামাল ৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে হাজারীগঞ্জ ইউনিয়ন ৪নম্বর ওয়ার্ডস্থ হাজারীগন্জ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে মহিলা জামায়াত আয়োজিত বিশাল মহিলা সমাবেশে তিনি একথা বলেন। তিনি আরও বলেন, নারীদের কর্মঘণ্টা কমিয়ে তাদের প্রতি ন্যায়বিচার ও ইনসাফ প্রতিষ্ঠা করা হবে। একইদিন হাজারীগঞ্জ ৫নং ওয়ার্ড আবাসন প্রকল্প, ৬নং ওয়ার্ড আবাসন প্রকল্প পৃথক পৃথক মহিলা সমাবেশে তিনি বক্তব্য রাখেন। অধ্যক্ষ মোস্তফা কামাল বলেন, নির্বাচিত হলে তার প্রধান অগ্রাধিকার হবে নদীভাঙন রোধে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ। পাশাপাশি বাল্যবিবাহ ও যৌতুক প্রথা বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তিনি আরও জানান, গরিব ও অসহায় মানুষের জন্য কৃষি কার্ড, জেলে কার্ডসহ বিভিন্ন প্রণোদনা প্রদান এবং নাগরিকদের মৌলিক সুযোগ-সুবিধা বিনামূল্যে নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হবে। তিনি বলেন, “আমি শাসক হতে চাই না, সেবক হিসেবে জনগণের পাশে থাকতে চাই। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট পারভেজ হোসেন। তিনি বলেন, ভোটারদের কোনো হুমকি বা ভয়ভীতি উপেক্ষা করে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে তাদের মূল্যবান ভোটাধিকার প্রয়োগ করতে হবে। তিনি চলমান রাজনৈতিক পরিস্থিতিতে শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনের গুরুত্বের ওপর জোর দেন। হাজারীগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি মাষ্টার আমজাদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন চরফ্যাশন উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবুল কাসেম, চরফ্যাশন আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক জামায়াত নেতা অ্যাডভোকেট রমিজ উদ্দিন, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়ক ওহিদ ফয়সাল ও যুগ্ম সমন্বয়ক সাংবাদিক সফিকুর রহমান সফি, ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি প্রভাষক মাওলানা আবদুল্যাহ আল মামুন, সাবেক আমীর মো: জাকির হোসেন, সালেহ উদ্দিন, মাওলানা মতিন, মাওলানা মনিরুল ইসলাম, মো: সফিউল্লাহ ও নুরহোসেন রাসেল প্রমুখ। পৃথক পৃথক সমাবেশে কয়েক হাজার মহিলা অংশ গ্রহণ করেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT