খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

মেহেন্দিগঞ্জে ডা. শফিকুর রহমানের আগমন উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডা. শফিকুর রহমানের মেহেন্দিগঞ্জ আগমন উপলক্ষে বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা জামায়াতে ইসলামীর নির্বাচনী কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বরিশাল-৪ আসনের জামায়াতে ইসলামী মনোনীত ও ১১ দল সমর্থিত দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী অধ্যাপক মো. আব্দুল জব্বার বলেন, আগামীকাল ৬ ফেব্রুয়ারি সকালে মেহেন্দিগঞ্জের প্রাণকেন্দ্র সরকারি পাতারহাট রসিক চন্দ্র মহাবিদ্যালয় মাঠে নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, এই আসন নিয়ে ডা. শফিকুর রহমানের বিশেষ প্রত্যাশা রয়েছে। সে কারণেই বরিশাল শহরে না গিয়ে তিনি মেহেন্দিগঞ্জ উপজেলাকে বেছে নিয়েছেন। অধ্যাপক আব্দুল জব্বার আরও বলেন, আগামীর বাংলাদেশ হবে মানবিক বাংলাদেশ। এই দেশ আমাদের, আমরা দেশকে ভালোবাসি। ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে একটি মাইলফলক। এই নির্বাচনের মাধ্যমে আমরা যেন চিরতরে ফ্যাসিস্ট, খুনি ও একনায়কতন্ত্রের অবসান ঘটাতে পারি এবং দেশে বিরাজমান অরাজক পরিস্থিতি থেকে মুক্তি পাই। তিনি জনসভাকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন এবং জনসভাকে কেন্দ্র করে কোনো জনদুর্ভোগ সৃষ্টি হলে সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামায়াত মনোনীত পৌর মেয়র প্রার্থী সগীর বিন সাইদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক কামরুল হাসান, মেহেন্দিগঞ্জ উপজেলা জামায়াতের সাবেক আমীর আলহাজ্ব সাইফুর রহমান, বর্তমান আমীর মাওলানা সহিদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি অ্যাডভোকেট জহির উদ্দিন ইয়ামিন, এনসিপির বরিশাল জেলা মুখপাত্র আবু সাঈদ মুছা, জামায়াত নেতা মুজাম্মেল হক তালুকদারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT