খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা
  পাঁজিয়া সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে কেশবপুরে দারিদ্র্য বিমোচন ও জীবনমান উন্নয়নে হস্তশিল্প” প্রকল্পের উদ্বোধন
  ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতারঃ কেএমপি
  কেএমপি’র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত :
  তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে থানায় অভিযোগ, স্থানীয়দের দাবি—আচরণ অস্বাভাবিক

বড়াইগ্রামে এমপি প্রার্থী মাওঃ আব্দুল হাকিমের পক্ষে মহিলা জামায়াতের বিশাল মিছিল

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

নাটোরের বড়াইগ্রাম উপজেলার নগর ইউনিয়নে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল হাকিমের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে মহিলা জামায়াতের উদ্যোগে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (৫ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সকালে নগর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক মহিলা নেত্রী-কর্মী ও সমর্থকরা মিছিলে অংশগ্রহণ করেন। মিছিলটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা হাতে দাঁড়িপাল্লা প্রতীকের পোস্টার, ব্যানার ও ফেস্টুন বহন করেন এবং দাঁড়িপাল্লায় ভোট দিন, সৎ ও যোগ্য নেতৃত্বের পক্ষে দাঁড়িপাল্লা সহ বিভিন্ন স্লোগান দেন। এ সময় বক্তারা বলেন, “দেশের ন্যায়বিচার, সুশাসন ও ইসলামি মূল্যবোধ প্রতিষ্ঠার লক্ষ্যে মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করতে মহিলা সমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করছে।” তারা আগামীর নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে তাকে নির্বাচিত করার জন্য সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান। মিছিলটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT