খুলনা, বাংলাদেশ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের খুলনায় আগমন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাঃ
  লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা
  শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর ইন্তেকাল
  পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫
  জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকারদের ধরতে অভিযানে ডিবি
  কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ
  খুলনা ১ দাকোপ – বটিয়াঘায় জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
  স্মার্ট ভোটার স্লীপের শুভ উদ্বোধন করলেন আজিজুল বারী হেলাল 
  নতুন বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট দিন- মুফতী আমানুল্লাহ
  পিটিসি, খুলনায় ৬০তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন):

বড়াইগ্রামে মাওলানা আব্দুল হাকিমকে বিজয়ী করতে ১১ দলীয় জোটের মতবিনিময় সভা

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নাটোর-৪ আসনে ১১ দলীয় জোটের নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার রাজ্জাক মোড়ে দাঁড়িপাল্লা প্রতীকের প্রধান নির্বাচনী কার্যালয়ে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী ও সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুল হাকিম। ১১ দলীয় জোট সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক আবু বকর সিদ্দিকের সভাপতিত্বে সভায় গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর প্রভাষক আব্দুল আলিম, খেলাফত মজলিশের উপদেষ্টা মুজাজ্জাজ নাঈম, বাংলাদেশ খেলাফত মজলিশের গুরুদাসপুর উপজেলা সভাপতি মাওলানা জামীল আহম্মেদ, সাধারণ সম্পাদক ডা. সবুজ রানা, বড়াইগ্রাম উপজেলা সভাপতি মাওলানা আলাউদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন নাটোরী ও উপদেষ্টা ওমর ফারুক, এনসিপি’র জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব হাফিজুর রহমান ময়না, কেন্দ্রীয় সংগঠক আমির হামজা, জেলা সাংগঠনিক সম্পাদক জিএম আক্কাস আলী তাহাস, বড়াইগ্রাম উপজেলা যুগ্ম সমন্বয়ক নুহু ইসলাম, জেলা যুব শক্তির সচিব শারমিন আক্তার ও সংগঠক সেতু খাতুন, খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা কামরুল ইসলাম বক্তব্য রাখেন। সভায় ১১ দলের নেতারা নেতাকর্মীদেরকে সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিমকে ১২ ফেব্রুয়ারীর নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকার আহ্বান জানান।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT