খুলনা, বাংলাদেশ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের খুলনায় আগমন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাঃ
  লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা
  শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর ইন্তেকাল
  পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫
  জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকারদের ধরতে অভিযানে ডিবি
  কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ
  খুলনা ১ দাকোপ – বটিয়াঘায় জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
  স্মার্ট ভোটার স্লীপের শুভ উদ্বোধন করলেন আজিজুল বারী হেলাল 
  নতুন বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট দিন- মুফতী আমানুল্লাহ
  পিটিসি, খুলনায় ৬০তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন):

পটুয়াখালী-৩ প্রতিদ্বন্দ্বী হাসান মামুনের মায়ের কাছে দোয়া চাইলেন নুর

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-৩ আসনের নির্বাচনী প্রতিদ্বন্দ্বীয় নুরুল হক নুর ও হাসান মামুন একে অপরের নির্বাচনী অফিস ও কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাৎ করছেন। একই সাথে নুরুল হক নুর এক ধাপ এগিয়ে হাসান মামুনের বাবার কবর জিয়ারত করে তার মায়ের কাছে চাইলেন দোয়া। এমন একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরলে দুই প্রার্থীকে এমন কাজের জন্য সাধুবাদ জানাচ্ছেন সাধারণ মানুষরা এবং সাধারণ ভোটারদের প্রশংসায় ভাসছেন। নির্বাচনের মঞ্চে যতই প্রতিদ্বন্দ্বীতা থাকুক তাযেন পরিবারকে স্পর্শ না করতে পারে। পরিবার ও বাবা-মা সকলেরই শ্রদ্ধের। পটুয়াখালী-৩ আসনের নির্বাচনী মঞ্চের উত্তাপ পরিবারের কাছে শীতল অনুভূতি। আর এমনই দৃষ্টান্ত রেখেছেন পটুয়াখালী-৩ আসনের বিএনপি সমর্থিক গণঅধিকার পরিষদের প্রার্থী নূরুল হক নূর। তিনি (নুর) মঙ্গলবার বিকেলে তার শক্ত প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাসান মামুনের বাবার কবর জিয়ারত করেন এবং এর পরই দশমিনার গ্রামের বাড়ি রনগোপালদীতে তার (হাসান মামুনের) মায়ের কাছে গিয়ে পা ছুঁয়ে কদমবুচি করে দোয়া চান। এসময় হাসান মামুনের মা নুররে মাথায় হাত দিয়ে দোয়া করে দেন। নির্বাচনী মাঠে এ ধরণের সহিষ্ণুতায় প্রশংসায় ভাসছেন নুরুল হক নুর। এতে পিছিয়ে রয়নি হাসান মামুনও। তিনিও গলাচিপার বিভিন্ন এলাকায় নির্বাচনী প্রচারণা শেষে গণঅধিকার পরিষদের গলাচিপা সদর ইউনিয়ন ও ডাকুয়া ইউনিয়নের নুরের নির্বাচনী অফিসে গিয়ে উপস্থিত নেতা-কর্মীদের সাথে সৌজন্য সাক্ষাত করেন। আর এতে দুই প্রার্থীর কর্মীদের মধ্যেও নির্বাচনী উত্তাপ ছাপিয়ে শীতল বাতাস বইছে। এলাকার সাধারণ ভোটাররাও কিছুটা স্বস্তিবোধ করছেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT