খুলনা, বাংলাদেশ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  মামাতো ভাইয়ের কবরে মিলল ফুফাতো ভাইয়ের মরদেহ
  জ্বালানি সংকট: বিরোধীদলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর সংসদে বিতর্ক
  ইরানের সঙ্গে সম্ভাব্য চুক্তি ‘ওবামা আমলের চেয়ে অনেক ভালো হবে’: ট্রাম্প
  সাতক্ষীরার পুত্রবধূ সানজিদা ইয়াসমিন তুলি পেলেন নারী আসনের মনোনয়ন
  খুলনা ব্যান্ড মিউজিককে দেশব্যাপী ছড়িয়ে দিচ্ছে KBMFC
  সাংবাদিক জিল্লুর স্ত্রী পেলেন বিএনপির মনোনয়ন
  এনসিপি থেকে এমপি হচ্ছেন মনিরা ও মিতু
  বিচার চেয়ে ন‌ওয়াপাড়ায় সংবাদ সম্মেলন বহু বিবাহের নায়ক মেহেদী ও রূপার ব্ল্যাকমেইলিংয়ের শিকার গৃহবধূ উর্মি
  ডুমুরিয়ায় হাসিবুনিয়া গ্রামে এসিআই কোম্পানির সূর্যমুখী বীজ (হাইসান -৩৬;জাতের উপর মাঠ দিবস
  সংরক্ষিত নারী আসনে জামায়াতে ইসলামী থেকে মনোনয়ন পেলেন যারা

ভোটকেন্দ্রে আমরাই প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী-আনসার-ভিডিপির অতিরিক্ত মহাপরিচালক

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

নির্বাচনে ভোটকেন্দ্রে আমরাই থাকব নির্বাচনকালীন নিরাপত্তা নিশ্চিত করা আমাদের নৈতিক ও ঈমানি দায়িত্ব। ভোট নিরাপদ করতে যা যা করা দরকার, তা-ই করা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বুধবার (৪ জানুয়ারি) সকালে ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়াম মাঠে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নির্বাচনী প্রস্তুতিমূলক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, এই নির্বাচনে আনসার ও ভিডিপি ভোটকেন্দ্রের ভেতরে প্রথম সারির প্রতিরক্ষা বাহিনী হিসেবে দায়িত্ব পালন করবে। অন্যান্য সহায়ক বাহিনী থাকবে ভোটকেন্দ্রের বাইরে। প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশিদ আরও বলেন, নির্বাচনের দিনে প্রতিটি ভোটকেন্দ্রে নিরাপদ পরিবেশ তৈরির জন্য আমরা দেড় বছর ধরে পরিকল্পিতভাবে কাজ করেছি। প্রশিক্ষণ শেষে যাচাই-বাছাই করে সদস্য নির্বাচন করা হয়েছে। একটি আধুনিক অ্যাপসের মাধ্যমে ১৩ জনের টিম গঠন করা হয়েছে। আজকের এই সমাবেশ মূলত আমাদের প্রস্তুতির চূড়ান্ত মূল্যায়নের অংশ। তিনি জানান, প্রতিটি ভোটকেন্দ্রে ১৩ জন করে আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে তিনজনের কাছে থাকবে অস্ত্র। এবারই প্রথম বারের মতো প্রিজাইডিং অফিসারের নিকটও অস্ত্র প্রদান করা হচ্ছে, যাতে ভোটকেন্দ্রের অভ্যন্তরে নিরাপত্তা আরও সুদৃঢ় হয়। সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কুমিল্লা রেঞ্জের রেঞ্জ কমান্ডার পরিচালনা মুহাম্মদ মাহবুবুর রহমান এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা কমান্ড্যান্ট মো. মনিরুজ্জামান। সমাবেশে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত বিপুল সংখ্যক আনসার ও ভিডিপি সদস্য অংশগ্রহণ করেন। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা রক্ষা, ভোটকেন্দ্রের নিরাপত্তা, অবাধ ও সুষ্ঠু ভোটগ্রহণ নিশ্চিতকরণ এবং নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের বিষয়ে সদস্যদের বিস্তারিত দিকনির্দেশনা দেওয়া হয়। সমাবেশ শেষে সদস্যদের শারীরিক সক্ষমতা, শৃঙ্খলা ও প্রস্তুতি যাচাইয়ের অংশ হিসেবে সংক্ষিপ্ত কুচকাওয়াজ ও ব্রিফিং অনুষ্ঠিত হয়।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT