খুলনা, বাংলাদেশ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের খুলনায় আগমন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাঃ
  লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা
  শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর ইন্তেকাল
  পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫
  জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকারদের ধরতে অভিযানে ডিবি
  কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ
  খুলনা ১ দাকোপ – বটিয়াঘায় জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
  স্মার্ট ভোটার স্লীপের শুভ উদ্বোধন করলেন আজিজুল বারী হেলাল 
  নতুন বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট দিন- মুফতী আমানুল্লাহ
  পিটিসি, খুলনায় ৬০তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন):

ভোলায় জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

আগামী ১২ই ফেব্রুয়ারী “হ্যাঁ” এর পক্ষে রায় দিলে ইচ্ছেমত আর কেউ ইন্টারনেট বন্ধ করতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান। ৪ই ফেব্রুয়ারী বিকালে ভোলা সরকারী স্কুল মাঠে ভোলা সদর আসনে ১১ দলীয় জোটের প্রার্থীর সমর্থনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যতে এ কথা বলেন তিনি। কেন্দ্রীয় নায়েবে আমীর মুজিবুর রহমান বলেন, হ্যাঁ এর পক্ষে রায় দিলে সরকার নিজের মনের মত করে দেশ চালাতে পারবে না, দেশের যে কোন সিদ্ধান্ত জনগণের স্বার্থে হতে হবে আর “না “এর পক্ষে রায় দিলে আবারো সেই আধিপত্যের চাপে থাকতে হবে তাই আগামী ১২ই ফেব্রুয়ারিতে “হ্যাঁ” ও দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে ড. শফিকুর রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে পারলে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠিত হবে। সাবেক এমপি মুজিবুর রহমান বলেন, দাঁড়িপাল্লা সরকার গঠন করলে এ দেশে আর চাঁদার জন্য পাথর চাপা দিয়ে কাউকে মারা হবে না, সন্ত্রাসী ও ভূমিদস্যুতা করা যাবে না। একটি সুন্দর ও ইনসাফের রাষ্ট্র হিসেবে বাংলাদেশ কে ড. শফিকুর রহমান এর নেতৃত্বে গড়ে তোলা হবে ইনশাআল্লাহ। সদর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা কামাল হোসেন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন কেন্দ্রীয় ছাত্রশিবিরের সভাপতি মোঃ নুরুল ইসলাম সাদ্দাম, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মুয়াযযম হোসাইন হেলাল, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম চান, ভোলা সদর আসনের ১১ দলীয় জোটের প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম, ভোলা-২ আসনের প্রার্থী মুফতি ফজলুল করিম, জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা জাকির হোসাইন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের ভিপি রিয়াজুল ইসলাম রিয়াজ প্রমুখ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT