খুলনা, বাংলাদেশ | ২২শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ৫ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয়ের খুলনায় আগমন ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভাঃ
  লিবিয়ায় গাদ্দাফির ছেলেকে গুলি করে হত্যা
  শেরপুর-৩ আসনের জামায়াত প্রার্থীর ইন্তেকাল
  পাকিস্তানে সন্ত্রাসবিরোধী অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫
  জামায়াত আমিরের এক্স হ্যান্ডেল হ্যাকারদের ধরতে অভিযানে ডিবি
  কেশবপুরে ধানের শীষের পক্ষে লিফলেট বিতরণ
  খুলনা ১ দাকোপ – বটিয়াঘায় জামায়াত প্রার্থীর নির্বাচনী জনসভা অনুষ্ঠিত
  স্মার্ট ভোটার স্লীপের শুভ উদ্বোধন করলেন আজিজুল বারী হেলাল 
  নতুন বাংলাদেশ গড়তে হাতপাখায় ভোট দিন- মুফতী আমানুল্লাহ
  পিটিসি, খুলনায় ৬০তম টিআরসি ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (অ্যাডমিন):

বখতিয়ার মীম সাদীর কাব্যিকপ্রতিভার রাষ্ট্রীয় মূল্যায়ন সময়ের দাবী

[ccfic]

খুলনার সময়ের খবর ডেস্ক :

গত ২ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার বিকাল ৫টায় চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারি কম্পাউন্ডে পবিত্র মাহে রমযানের শুভাগমন উপলক্ষে লেখক, গীতিকার, সুরকার ও সংগীতশিল্পী বখতিয়ার মীম সাদী’র ইসলামী সাংস্কৃতিক জালসাহ অনুষ্ঠিত হয়। সংগীতশিল্পী ও সংগীত সংগঠক মাহবুবুর রহমান সাগরের সঞ্চালনায় অনুষ্ঠান উদ্বোধন করেন প্রকৌশলী মেজর (অব.) হুমায়ুন কবির। তানভীর হোসেন হৃদয়ের কুরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সূচিত জালসাহ’য় স্বাগত বক্তব্য রাখেন স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের পরিচালক শামসুল হায়দার তুষার। প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ শিক্ষাবিদ ও ইসলামী গবেষক প্রফেসর মোহাম্মদ মুজাহিদুল ইসলাম চৌধুরী। প্রধান আলোচক ছিলেন ইসলামী সাহিত্যিক ও মানবাধিকার গবেষক মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া রাজাভুবন উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি, বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ডেপুটি প্রজেক্ট হেড ও মানবাধিকার সংগঠক খোরশেদ আলম ফারুকী, ইতিহাস গবেষক সোহেল মো. ফখরুদ্ দীন, শাহযাদাহ মাওলানা সৈয়দ গোলাম রসুল, মানবাধিকার কর্মী মুহাম্মদ শফিকুর রহমান প্রমুখ। প্রধান অতিথি বিভিন্ন কবির কাব্যোদ্ধৃত করে আল্লাহ ও তাঁর সৃষ্টির সেরা সৃষ্টি মানুষ, স্রষ্টা ও সৃষ্টির মধ্যকার সম্পর্ক তৈরিতে তাঁর নবী-রাসূল এবং মানুষের পরিপূর্ণ জীবন-বিধান ‘ইসলাম’ সম্পর্কিত কাব্যিক অবদান তুলে ধরেন। তিনি বলেন চট্টগ্রামের বিশিষ্ট সঙ্গীতশিল্পী বখতিয়ার মীম সাদীর সাবলীল শব্দ চয়ন ও সুললিত কণ্ঠে উপস্থাপিত মনোমুগ্ধকর স্বরচিত হামদ, না’ত, ইসলামী গজল ও সঙ্গীতগুলো জাতীয় সম্প্রচারে উপস্থাপন-ব্যবস্থা হওয়া দরকার। তাঁর অসাধারণ কাব্যিকপ্রতিভা, মেধা, মনন ও সৃজনশীলতার বিকাশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা সময়ের দাবী। আর রহমান শিল্পীগোষ্ঠীর আয়োজনে ও স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গনের সার্বিক সহযোগিতায় অনুষ্ঠিত জালসাহ’য় চট্টগ্রামের ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT