খুলনা, বাংলাদেশ | ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  ৩-০ গোলেই জিতল আর্জেন্টিনা
  মানষ রায় সভাপতি দেবব্রত সরদার দেবু সাধারণ সম্পাদক দাকোপে যাত্রা শিল্পী পরিষদের কমিটি গঠন
  দীর্ঘ এক যুগেও মেলেনি মুক্তি: লবণচরা শিপইয়ার্ড রোডের বেহাল দশায় জনদুর্ভোগ চরমে
  ঈদগাঁওতে জাতীয় ফল কাঁঠালের ভাল ফলন, স্থানীয়দের মাঝে হাসি 
  চাচা-ভাতিজার সংঘর্ষে ইটের আঘাতে বৃদ্ধার মৃত্যু
  দিনাজপুর বোচাগঞ্জে সাবেক স্ত্রীর হাতে স্বামী খু’ন পায়ের রগ কেটে নির্মম হ’ত্যাকাণ্ড
  মাদারীপুর জেলা হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট আইসিইউ সেবা চালু 
  খুলনার ফুলতলায় ৭পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ও ওয়ারেন্টভুক্ত আরও ৪ আসামি আদালতে প্রেরণ
  খুলনার কয়রা ত্রাণের টাকা পেলেন জামায়াত এমপির এপিএস, আত্মীয়স্বজন
  মুঠোফোনে আসক্ত ঈদগাঁওর তরুন-যুব প্রজন্ম, অনলাইনে ঝুঁকছে

তানোরের মুন্ডুমালা বাজার থেকে গ্রামগঞ্জে ধানের শীষের গণসংযোগ

[ccfic]

 

সোহেল রানা,স্টাফ রিপোর্টার রাজশাহী :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-১ আসনে বিএনপির প্রার্থী মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিনের পক্ষে ব্যাপক গণসংযোগ ও নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন মুন্ডুমালা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুর ইসলাম রেজা। প্রতিদিনই মুন্ডুমালা বাজারসহ পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লা ও আশপাশের গ্রামাঞ্চলে বাড়ি বাড়ি গিয়ে তিনি ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করছেন। গণসংযোগ কালে স্থানীয় সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথা বলেন তৌহিদুর ইসলাম রেজা। তিনি ভোটারদের কাছে বিএনপির রাজনৈতিক দর্শন, উন্নয়ন ভাবনা ও গণতন্ত্র পুনরুদ্ধারের বার্তা তুলে ধরেন। এ সময় জনগণের স্বতঃস্ফূর্ত সাড়া ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়। বাজার, সড়ক, দোকানপাট ও আবাসিক এলাকায় দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে প্রচারণা আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তৌহিদুর ইসলাম রেজা বলেন, এলাকার মানুষ দীর্ঘদিন ধরে পরিবর্তনের অপেক্ষায় রয়েছে। তারা একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে চায়। তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, জনগণের এই ভালোবাসা ও সমর্থন নিয়ে মেজর জেনারেল (অব.) শরিফ উদ্দিন লক্ষাধিক ভোটের ব্যবধানে বিজয়ী হবেন। প্রচারণায় মুন্ডুমালা পৌর বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও সক্রিয়ভাবে অংশ নেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা একযোগে প্রচারণা চালিয়ে ভোটারদের কাছে ধানের শীষের পক্ষে সমর্থন চান। তাদের মতে, ঐক্যবদ্ধ প্রচেষ্টাই আসন্ন নির্বাচনে বিজয়ের মূল চাবিকাঠি। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপকালে জানা যায়, গণসংযোগে প্রার্থীর পক্ষে ব্যাপক ইতিবাচক সাড়া মিলছে। অনেকেই বাড়ি বাড়ি গিয়ে সরাসরি ভোট চাওয়াকে গণতান্ত্রিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে দেখছেন। ফলে প্রতিদিনের এই ধারাবাহিক প্রচারণা রাজশাহী-১ আসনের নির্বাচনী মাঠে নতুন গতি সৃষ্টি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT