খুলনা, বাংলাদেশ | ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

Breaking News

  দিনাজপুর বীরগঞ্জের কাজল গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আদিবাসী মহিলার মৃত্যু 
  খুলনায় গ্রেনেড বাবুর বাড়িতে অভিযান, ভাই জনি আটক
  ফেসবুক-মেসেঞ্জার সার্ভার ডাউন
  খুলনা সিটি হাসপাতালে আগুন, উঠে এলো মানবিকতার গল্প
  থানা পর্যায়ে “Startup, Science Project and Innovation Idea Showcasing Program” এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত
  ডুমুরিয়ায় আট বছরেও শেষ হয়নি ৬০ মিটার সেতুর কাজ চরম দুর্ভোগে মানুষ
  বিশ্বকাপ ফুটবলের উম্মাদনায় মুখরিত কক্সবাজারের ঈদগাঁওয়ের পাড়া মহল্লা
  কেশবপুরে মাছের ঘের করতে সরকারি  রাস্তার ব্যবহার, হুমকির মুখে গ্রামীণ সড়ক
  সুনামগঞ্জের হরিনগরে বাড়ির ছাঁদ থেকে গাঁজার গাছসহ ১ জন আটক
  ধামইরহাটে ১০ টি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামি গ্রেফতার

বাগমারায় কলাবাগান থেকে জ/বাই করা লা/শ উদ্ধার

[ccfic]

 

সোহেল রানা,স্টাফ রিপোর্টার রাজশাহী:

রাজশাহীর বাগমারা উপজেলায় পাকা রাস্তার পাশের একটি কলাবাগান থেকে মাহবুবুর রহমান (৪২) নামের এক কৃষকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০ জানুয়ারি ২০২৬) সকাল আনুমানিক ১১টার দিকে বাগমারা থানাধীন হাট গাঙ্গোপাড়া ও ভবানীগঞ্জগামী সড়কের রামপুর গ্রামের একটি কলাবাগানের ভেতর ইটের খামালের পশ্চিম পাশে লাশটি পড়ে থাকতে দেখা যায়।

নিহত মাহবুবুর রহমান হাট মাধনগর গ্রামের বাসিন্দা। তিনি মৃত মফিজ উদ্দিনের ছেলে এবং পেশায় কৃষিকাজ করতেন। ঘটনাস্থলটি রামপুর গ্রামের মোখলেসুর রহমানের মালিকানাধীন কলাবাগানের ভেতর।

স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে হাট গাঙ্গোপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রকে খবর দিলে তদন্ত কেন্দ্রের ইনচার্জ অফিসার ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হন। পরে নিহতের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে লাশটি সনাক্ত করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২৯ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে মাহবুবুর রহমান হাট মাধনগরের ঢাকের মোড় থেকে মচমইল যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। রাতে পরিবারের লোকজন তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও ফোন রিসিভ না হওয়ায় তারা উদ্বিগ্ন হয়ে পড়েন। শুক্রবার সকালে রামপুর গ্রামে রাস্তার পাশে একটি লাশ পড়ে থাকার খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে এসে তাকে শনাক্ত করেন।

পুলিশ জানায়, নিহতের ঘাড়ের পেছনের অংশে ধারালো অস্ত্র দিয়ে জবাই করার স্পষ্ট চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে নিহতের ব্যবহৃত একটি বাটন মোবাইল ফোন, একজোড়া স্যান্ডেল ও একটি গ্যাস লাইট উদ্ধার করা হয়েছে। নিহতের দুটি মোবাইল নম্বর সচল অবস্থায় ছিল বলেও জানায় পুলিশ।

এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। পুলিশ জানিয়েছে, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এলাকায় বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আরও সংবাদ

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

©2025 khulnarsamayerkhobor .com

Developed By: ShimantoIT